পাকিস্তানকে ধবলধোলাইয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৪ ২৪ জুলাই ২০২৫
এত কাছে এসেও হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগটা হাতছাড়া করলো বাংলাদেশ। পাকিস্তানের কাছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানে হেরেছে তারা। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও সফরকারীদের ধবলধোলাই করতে পারেনি টাইগাররা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। দলের দুই ওপেনার সাইম আইয়ুব এবং সাহিবজাদা ফারহানের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় মেন ইন গ্রিনরা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে টাইগার বোলারদের তুলোধুনো করেছেন দুজন। তাদের টর্নেডো ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ফায়দাটা সুদে-আসলে লুটেছে দল। ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলে পাকিস্তান।
পাওয়ার প্লে শেষেও চলেছে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং। তাদের ব্যাটিং তাণ্ডবে দলের বোর্ডে রান উঠেছে দ্রুত গতিতে। বেশি মারমুখি ছিলেন সাহিবজাদা ফারহান। ওপেনিং জুটি থেকে এসেছে ৮২ রান। ফারহান তুলে ফেলেন ফিফটি। ১৫ বলে ২১ রান করে বিদায় নেন সাইম।
আরেক ওপেনার ফারহান দলের ৯৩ রানের মাথাতে ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন। দুজনকেই ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন নাসুম আহমেদ। দুই ওপেনার যতটা মারমুখি ছিলেন তিনে নামা মোহাম্মদ হারিস যেন ততটাই ধীরে চলো নীতিতে এগিয়েছেন। ১৪ বলে ৫ রান করা হারিসকে আউট করেন তাসকিন আহমেদ। এরপর চারে নেমে ঝড়ো ব্যাটিং চালিয়েছেন হাসান নওয়াজ। তবে অত বেশি লম্বা হয়নি তার ইনিংস। ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলা নওয়াজ ফিরেছেন সাজঘরে দলের ১৩১ রানের মাথায়। তাকে আউট করেন শরিফুল ইসলাম।
শুরুর টর্নেডোর পর দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন টাইগার বোলাররা। একের পর এক উইকেট তুলে পাকিস্তানের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। শেষ দিকে পাকিস্তানের হয়ে লড়াই চালিয়ে গেছেন সালমান আলী আঘা এবং মোহাম্মদ নওয়াজ। ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন নওয়াজ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ৯ বলে ১২ রান করে টিকে ছিলেন সালমান। ২ বলে ৪ রান করেন ফাহিম আশরাফ। ৩ বলে ১ রান করে অপরাজিত ছিলেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট তোলেন তাসকিন আহমেদ। এছাড়া মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নেন নাসুম আহমেদ। ১টি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
জবাব দিতে নেমে দলের বোর্ডে রান ওঠার আগেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম। তিনে নেমে অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি। ৮ বলে ৮ রান করে দলের ১০ রানের মাথাতে বিদায় নেন লিটন। তাকে ফেরান ফাহিম আশরাফ। এরপর একের পর এক উইকেট হারিয়েই গেছে বাংলাদেশ। ৮ বলে ৯ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ২ বলে ১ রান করেন জাকের আলী অনিক। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগাররা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি শেখ মেহেদী হাসানও। ২ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরেছেন মেহেদী। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ২৯ রান তোলে বাংলাদেশ, উইকেট হারিয়েছে ৫টি।
ব্যাটিং দুর্দশা পাওয়ারপ্লে শেষেও কাটেনি। ক্রিজে এসে থিতু হতে পারছিলেন না কেউই। ওপেনার নাঈম শেখ ধীর ব্যাটিংয়ে ১৭ বলে ১০ রান করে বিদায় নেন। শামীম হোসেন পাটোয়ারী ৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরেছেন। শেষ দিকে কিছুটা লড়াই চালিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। টেইলএন্ডের বাকি ব্যাটাররাও চেষ্টা করেছেন। তবে গায়ের জোরে তো আর পাহাড় ঠেলা সম্ভব না। ম্যাচে হারের ব্যবধান কমলেও জয়ের দেখা আর পায়নি বাংলাদেশ। ১৩ বলে ৯ রান করেন নাসুম আহমেদ।
৬ বলে ৭ রান করেছেন তাসকিন আহমেদ। ৬ বলে ৭ রান করেন শরিফুল ইসলামও। শেষমেশ ১০৪ রানের মাথাতে থামে বাংলাদেশ। পাকিস্তান তুলে নেয় ৭৪ রানের বড় জয়। ৩৪ বলে ৩৫ রান করে টিকে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৪ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন সাইফউদ্দিন। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন সালমান মির্জা। এই জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। তবে সিরিজ জয় আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















