পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩২ ২২ জুলাই ২০২৫
শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। ২০ জুলাই দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছিল টাইগাররা। সেই রেশ না কাটতেই দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮ রানে হারিয়েছে তারা। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়লো লাল-সবুজ জার্সিধারীরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২২ জুলাই) টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। জাকের আলীর দৃঢ়তায় সব উইকেট হারিয়ে ১৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। মিরপুরের মতো ভেন্যুতে যা মোটেও মামুলি ছিল না।
২৮ রানে ৪ উইকেট হারানোর পর জাকের ও শেখ মেহেদী হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৪৮ বলে ৫৫ রানের নান্দনিক ইনিংস খেলেন জাকের। ১ চার ও ৫ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। আর ২টি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন মেহেদী। পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি।
জবাবে বাংলাদেশ পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। শরিফুল ইসলাম, তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক টপঅর্ডার। স্কোর বোর্ডে ১৫ রান তুলতেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। দলীয় ৫০ রানের মধ্যে ফিরেন আরও দুজন। কিন্তু এরপর হুট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ। তার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান।
৩৮ রানে তানজিম সাকিবের হাত ফসকালে জীবন পান ফাহিম। শেষ ২ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ২৮ রান। এসময় চড়াও হন আহমেদ দানিয়ালও। রিশাদের ১ ওভার থেকে ১৫ রান তুলে নেন তারা। তবে সেই ওভারের শেষ বলে বোল্ড হন ফাহিম। ৩২ বলে ৫১ রান করেন তিনি।
শেষ ওভারের প্রথম বলেই চার হাঁকান দানিয়াল। তবে পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে শামিম হোসেনের তালুবন্দি হন বাউন্ডারি লাইনে। তাতে ৮ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে শরিফুল ৩টি এবং শেখ মেহেদী ও তানজিম সাকিব ২টি করে উইকেট শিকার করেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















