পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪২ ১৮ অক্টোবর ২০২৫
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অন্তত তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ড এসিবির বরাতে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে আট জন ক্রিকেটার নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
এসিবি জানিয়েছে, উরগুন জেলা থেকে শারানায় বন্ধুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে যাওয়া এই ক্রিকেটাররা বাড়ি ফেরার পর হামলার শিকার হন। এসিবি নিহত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে- কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। বোর্ডের তথ্য অনুযায়ী, ওই হামলায় আরও পাঁচজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, “উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের শহিদ হওয়ার ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর এই কাপুরুষোচিত হামলা কোনোভাবেই ন্যায্য নয়।” ঘটনার পর আফগানিস্তান আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসিবি বলেছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিকেটারদের শোক ও ক্ষোভ
আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান বলেছেন, “পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অসংখ্য সাধারণ মানুষ, নারী, শিশু এবং স্বপ্নবাজ তরুণ ক্রিকেটারদের মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই বর্বরতা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
তিনি আরও বলেন, “আমাদের জাতীয় মর্যাদা সব কিছুর আগে। নিরপরাধ প্রাণহানির পর আসন্ন সিরিজ থেকে প্রত্যাহারের এসিবির সিদ্ধান্তকে আমি সম্পূর্ণ সমর্থন করছি।” অন্য আন্তর্জাতিক খেলোয়াড় মোহাম্মদ নবী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এই ঘটনা শুধু পাকতিকা নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য এক বিরাট ট্র্যাজেডি।”
আরেক তারকা ক্রিকেটার ফজলহক ফারুকি বলেন, “নিরপরাধ সাধারণ মানুষ ও ঘরোয়া ক্রিকেটারদের হত্যাযজ্ঞ এক ভয়ংকর অপরাধ, যা কখনো ক্ষমার যোগ্য নয়।”
সীমান্তে নতুন করে উত্তেজনা
আফগান গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালায়। এতে উরগুন ও বারমাল জেলার আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু বেসামরিক মানুষ হতাহত হন।
এই হামলা ঘটে এমন এক সময়ে, যখন দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ছিল। তবে হামলার পর কাবুল অভিযোগ করেছে, ইসলামাবাদ এই চুক্তি ভঙ্গ করেছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট মনিটরএক্স জানিয়েছে, পাকতিকা-ওয়াজিরিস্তান সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েই চলছে আফগান তালেবান।
মনিটরএক্স একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে চলন্ত বাসে যুদ্ধ সাজে সজ্জিত তালেবান যোদ্ধাদের দেখা গেছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















