পিএসএলের মাঝপথে দেশে ফিরছেন রিশাদ-নাহিদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৫১ ৯ মে ২০২৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে আসছে। দুই দেশের সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে ঠেকে। অবশেষে যুদ্ধাবস্থার মতো উত্তেজনার মধ্যে সীমান্তজুড়ে একযোগে নয়টি স্থানে হামলা চালায় ভারত, পাল্টা জবাব দেয় পাকিস্তানও।
এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেও দুই পরমাণু শক্তিধর দেশে চলছিল ক্রিকেটের রঙিন আয়োজন—ভারতে আইপিএল, পাকিস্তানে পিএসএল। খেলায় মত্ত ছিল বিশ্বের নানা দেশের শতাধিক ক্রিকেটার। তবে দিন দিন বাড়তে থাকা হামলার হুমকি ছায়া ফেলতে শুরু করে মাঠের ক্রিকেটেও। পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়ে নিরাপত্তাহীনতার আতঙ্ক।
বাংলাদেশের দুই উদীয়মান ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও খেলছিলেন পিএসএলে। শুরুতে তাঁদের পক্ষ থেকেও জানানো হয়েছিল, পাকিস্তানে তাঁরা নিরাপদেই আছেন। রিশাদ সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিমুখে পোস্ট করেছেন, লিখেছেন ‘সব ঠিকঠাক চলছে!’—দেওয়া হয়েছে জিমের মুহূর্ত, ভাইয়ের মতো সঙ্গী নাহিদের সঙ্গে তুলেছে ‘ভ্রাতৃত্ব’ ছবিও।
কিন্তু আজ বদলে যায় সবকিছু। পিএসএলের গুরুত্বপূর্ণ ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ভারতের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। এতে স্থগিত হয়ে যায় আজকের ম্যাচ, যেখানে কাল মাঠে নামার কথা ছিল রিশাদের দল লাহোর কালান্দার্স ও নাহিদের দল পেশোয়ার জালমির।
ড্রোন হামলার পর জরুরি বৈঠকে বসেন পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটাররা ও পিসিবি কর্মকর্তারা। আশ্বাস মিললেও সন্তুষ্ট হতে পারেননি অনেকে। বিসিবি নিশ্চিত করেছে, রিশাদ ও নাহিদ রানা দেশে ফিরছেন। পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় ক্রিকেটারদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বোর্ড।
তবে পাকিস্তান ত্যাগ এত সহজও নয়। আকাশসীমা–সংক্রান্ত জটিলতা নিয়ে পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের এখন পাকিস্তান ছাড়ার কোনো সুযোগ নেই, তবে তাঁদের পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। ’
এর আগে বিসিবির সঙ্গে যোগাযোগের পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, রিশাদ ও নাহিদ জানিয়েছেন তাঁরা ভালো আছেন। কিন্তু সরাসরি যুদ্ধাবস্থার মধ্যে আর কতোটা ‘ভালো’ থাকা সম্ভব, সেটা এখন বড় প্রশ্ন। "
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















