পুঁথির গল্পের মতো অশ্রুমতী তাঁর কথা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৯ ১৪ সেপ্টেম্বর ২০২০
তিনি যখন তাঁর পিতার কথা বলেন তখন তা হয়ে ওঠে সারা বাঙালি জাতির, সারা বাংলাদেশের। ১৫ আগস্টের পর যাদের গল্প শোক, দুঃখ আর সংগ্রামের। কি অপার বিস্ময় এ ঘটনার মধ্য দিয়ে যারা বাঙালি জাতির ইতিহাস করেছে কলংকিত, যারা মুছে ফেলতে চেয়েছিল বাংলা ও বাঙালির পরিচয়; সেখানে বেঁচে যাওয়া দুই সৌভাগ্যের নাম শেখ হাসিনা ও শেখ রেহানা।
যাদের জেগে ওঠা ছাইয়ের ভেতর থেকে ফিনিক্স পাখির জন্মকথা। কি অপরিসীম এক লড়াই। দেশে না ফেরার অনিশ্চয়তা, আশংকা, বেঈমানদের ষড়যন্ত্র, শোষকের রক্তচক্ষু। তার থেকেও মন উচাটন ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়িটির জন্য। যে বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাস, নেতৃত্বের ইতিহাস। যে বাড়ি বাঙালির মুক্তির সনদের প্রতীক, বাংলাদেশের আত্মপরিচয়ের সূতিকাগার।
তাঁদের স্বপ্নের আলোয়, হাসিতে মিশে থাকা বসন্ত দিনগুলো। ফেরা হবে? পিতা-মাতা হারানোর কঠিন শোক বুকে ধারণ করে অহর্নিশ সীমাহীন যন্ত্রণা সাথে নিয়ে পথ চলেছেন তারা। ছোট্ট শেখ রাসেলের প্রিয় হাসু বুবু আর দেনা আপা কেমন করে ফিরবে ভাইয়ের রক্তের স্রোত মাড়িয়ে। চোখ ভেসে গিয়েছে পানিতে, বুক দুমড়েমুচড়ে গিয়েছে ব্যাথায়। মন ভেঙে পড়ছে বারবার।
তবু সাহস ছিল, ছিল বাংলার দুঃখী মানুষদের কাছে ফেরার এক অদম্য ইচ্ছাশক্তি। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন। দিনের পর দিন যন্ত্রণায় কাতর হয়েছেন। তবু শক্ত হয়ে একে অন্যের সাথে ছায়া হয়ে থেকেছেন। মাথার ওপর পিতা-মাতার ছায়া নেই, সান্ত্বনার ভাষা নেই,পাশে নেই কেউ, নেই স্বজন-পরিজনদের স্নেহের বেষ্টনি। চারিদিকে নানা অসহযোগিতা, বিভিন্ন ষড়যন্ত্র।
শত বাধা সত্বেও প্রাণ হারানোর ভয় তুচ্ছ করে বাংলার জনগণের জন্য দেশে ফিরেছেন। ফেরার পথ যেমন ছিল কঠিন, তেমনি জটিল ছিল ফেরার পরের প্রেক্ষাপট। প্রবেশ অধিকার ছিল না তাদের ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে। যে বাড়ি একসময় মুখরিত ছিল জন কোলাহলে, মানুষের ভীড় সমাগমে, এক লহমায় সেই বাড়িতে আছড়ে পড়ল সুনসান নীরবতা। সেই বাড়িটির সঙ্গে বাংলার মানুষের ভাগ্যও যেন স্থবির হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল।
তবু পিতার আর্দশ ও মূল্যবোধকে ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার নেতৃত্বের গুরুভার মাথায় তুলে নিয়ে বাংলার মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, এক উন্নত ভবিষ্যৎ বির্নিমাণে, এক ক্ষুধা ও দ্রারিদ্র্যমুক্ত জাতি গঠনের লক্ষ্যে অটুট থেকে মানুষের মাঝে মিশে রয়েছেন, মানুষের মাঝে জুড়ে রয়েছেন অতি আপন হয়ে। বাংলার দুঃখী মানুষের কথা তাঁরা ছাড়া আর নিবিড়ভাবে কে ভাবতে পারতো!
জাতির পিতার স্মৃতির ঘ্রাণকে সঙ্গে নিয়ে তাঁর দেখানো পথ অনুসরণ করে ‘সোনার বাংলাদেশ’ নির্মাণের দৃঢ অঙ্গীকারে জাতির দৃপ্ত পথচলা এ আলোর মানুষদের সাথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই বরেণ্য আত্মজার বাংলার আজ ও আগামী। বাংলার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। যাদের হাত ধরে বারবার ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পথ খুঁজে পায় অতল অন্ধকারে। তাদের প্রতি শ্রদ্ধা অশেষ, ভালোবাসা নিরন্তর।
লেখক: নবনীতা চক্রবর্তী
শিক্ষক, সংস্কৃতি কর্মী
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

