পুষ্পার মতো লাল চন্দনকাঠ পাচার করতে গিয়ে ধরা যুবক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৬ ৫ ফেব্রুয়ারি ২০২২
বাহুবলী, কেজিএফের পর এখন বক্স অফিস কাঁপাচ্ছে তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘পুষ্পা দ্য রাইজ’। বক্স অফিসের পাশাপাশি এই সিনেমার ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ বা ‘তেরি ঝলক সরফি’-র আদলে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় রিতিমতো ঝড় চলছে। কিন্তু সিনেমার মতো বাস্তব জীবনে পুষ্পার মতো ডেয়ারডেভিল হতে গিয়ে বিপত্তিতে পড়েছেন ভারতের এক যুবক। যার জেরে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে।
জানা যায়, সিনেমার স্টাইলে লাল চন্দনকাঠ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বেঙ্গালুরুর ইয়াসিন ইনাইয়ুথুল্লা নামের ওই যুবক। পুলিশ জানায়, পেশায় ড্রাইভার ইয়াসিনকে লাল চন্দনকাঠ পাচার করার সময় গ্রেফতার করা হয়েছে। কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমানার দিকে ট্রাক নিয়ে যাওয়ার পথে সাঙ্গলি জেলার মীরজ নগরের গাঁধী চকের কাছে তাকে গ্রেফতার করা হয় । মহারাষ্ট্র পুলিশ ইয়াসিনের ট্রাক থেকে প্রায় ২.৪৫ কোটি টাকার লাল চন্দনকাঠ উদ্ধার করেছে।
সিনেমায় দেখা যায়, পুষ্পা কাঠ পাচারের সময় প্রথমে চন্দনকাঠ রেখে তার ওপরে দুধ বা সেই জাতীয় কোনও জিনিস দিয়ে পাচার কাজ চালাত। যাতে পুলিশের সন্দেহ না হয়। সেই পন্থা ব্যবহার করে বাস্তবেই ইয়াসিন লাল চন্দন কাঠ নিচে রেখে তার ওপরে ফল ও সবজি চাপিয়ে ভরাট করেছিল। পাশাপাশি ট্রাকে করোনাকালের অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী পরিবহনের ভুয়া স্টিকারও জোগাড় করে লাগিয়েছিল সে।
পুলিশের চোখে ধুলা দিয়ে কর্ণাটক পার হয়ে গেলেও মহারাষ্ট্রের একটি অংশ পার হয়ে অন্ধ্রপ্রদেশে ঢোকার আগে তাকে আটকায় মহারাষ্ট্র পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ব্যাপক পরিমাণে চন্দনকাঠ। যার পরই ইয়াসিনকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে এই লাল চন্দনকাঠ পাচারের পিছনে ইয়াসিন একাই যুক্ত, নাকি কোনও বড় চক্র কাজ করছে এর সঙ্গে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















