পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা, ক্ষুব্ধ-বিরক্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৮ ১৫ সেপ্টেম্বর ২০২০
রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। মতিঝিল, খিলগাঁও, কাওরানবাজারসহ বিভিন্ন কাঁচাবাজার এবং মহল্লার দোকানে কেজি প্রতি নিত্যপণ্যটি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।
অধিক মুনাফার আশায় বেশিরভাগ খুচরা দোকান পেঁয়াজ বিক্রি বন্ধ রাখছে। কোনো দোকান পেঁয়াজের বস্তা ঢেকে রাখছে। আবার কেউ দোকান বন্ধ রাখছেন।
এতে বাজারে মসলাজাত পণ্যটির কিছুটা সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকটা হুমড়ি খেয়ে পেঁয়াজ কিনছেন তারা।
সোমবার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। এ খবরে একদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৩০-৪০ টাকা বেড়েছে। ফলে ক্ষুব্ধ-বিরক্ত ক্রেতারা।
গতকাল সকালে বিভিন্ন দোকানে পেঁয়াজের কেজি ৬০-৭০ টাকায় বিক্রি হয়। তবে আজ সকালে তা ১০০ থেকে ১১০ টাকা বিকোচ্ছে।
ঢাকার শ্যামবাজার পেঁয়াজ রসুন আড়তদার সমিতির প্রচার সম্পাদক ও মেসার্স আলহাজ্ব ভান্ডারের মালিক মো. শহিদুল ইসলাম বলেন, রফতানি বন্ধ করায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। এদিন প্রতিকেজি ভারতীয় ৫৫ টাকা, দেশি পেয়াঁজ ৭৫-৮০ টাকা বিক্রি করেছি। সরকার পেঁয়াজ আমদানির বিকল্প উদ্যোগ না নিলে বাজার নিয়ন্ত্রণ রাখা কঠিন।
মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারের আল্লাহর দান দোকানের মালিক পেঁয়াজ বিক্রেতা মো. আলমগীর বলেন, আজ দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি বিক্রি করেছি। ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি ৭০ টাকা কেজি।
দাম বাড়ার কারণ প্রসঙ্গে তিনি আজকের পেঁয়াজ কেনার স্লিপ দেখিয়ে বলেন, শ্যামবাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ কিনেছি ৮৫ টাকা করে। এর সঙ্গে পরিবহন খরচ ধরা হলে কেজি প্রতি দাম পড়ে ৯০ টাকা। ফলে বাধ্য হয়ে ১০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
কামাল উদ্দিন নামে ক্রেতা বলেন, কমলাপুর কাঁচাবাজারে সকালে ৯০ টাকা কেজি দেশি পেঁয়াজের দাম চেয়েছিল বিক্রেতারা। এক ঘণ্টা পর তা বাড়িয়ে ১১০ টাকা কেজি বিক্রি করেছে। ফলে সেখান থেকে না কিনে মতিঝিল কলোনি বাজার থেকে ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলাম।
এর আগে মহারাষ্ট্রে বন্যার কারণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে ২০১৯ সালে (চলতি বছরের প্রায় একই সময়) বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। যার প্রভাবে গত বছর প্রতিকেজি দাম ওঠে ৩০০ টাকা পর্যন্ত।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
















