পেঁয়াজ: নভেম্বর পর্যন্ত দামের কষ্ট সইতে বললেন বাণিজ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৯ ২৬ অক্টোবর ২০১৯
দেশের মানুষকে পেঁয়াজের বাড়তি দাম আরও কিছুদিন সহ্য করার আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পেঁয়াজের দাম ফের বাড়া নিয়ে তিনি বললেন, ‘আর একটু কষ্ট সহ্য করুন। আমরা আশা করছি নভেম্বরের শেষদিকে দেশে চাষ হওয়া পেঁয়াজ বাজারে আসবে। ওই সময় ভারত থেকেও পেঁয়াজ আসবে। এতে দাম কমে যাবে।’
শনিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে পেঁয়াজের মোট চাহিদা ২৬ লাখ টন। উৎপাদিত হয় ২২-২৩ লাখ টন। এরমধ্যে আবার পচে নষ্ট হয়ে যাওয়ায় আমাদের ৭-৮ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। ভারত থেকেই মূলত আমরা বেশিরভাগ পেঁয়াজ আমদানি করি। কিন্তু এবার ভারত কোনও যোগাযোগ ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে আমরা সমস্যায় পড়েছি।’
তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজে তাদের (ভারত) বলেছি, আমাদের না জানিয়ে এভাবে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়া আপনাদের ঠিক হয়নি। অন্তত এক মাস আগে বলতে পারতেন বলে আমি তাদের বলেছি। তারা রফতানি বন্ধ করায় আমরা বিপদে পড়েছি। তারা কোনও নোটিশও দেয়নি আমাদের।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে মিসর থেকে পেঁয়াজের চালান আসবে; মিয়ানমার থেকেও আমরা পেঁয়াজ আমদানি করছি।’
টিপু মুন্সি বলেন, ‘ভারত থেকেও পেঁয়াজ আসবে; ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। দিওয়ালীর কারণে ভারতের বাণিজ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন আগামী দুইদিন। এরপরও তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি; যাতে পেঁয়াজ আমদানি করা যায়।’
তিনি অভিযোগ করেন, ‘আমাদের দেশের কোনও কোনও ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় সুযোগ নিচ্ছে।’ এজন্য জনগণকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি।
সেপ্টেম্বরের শুরুর দিকে বাংলাদেশের জন্য পেঁয়াজের রফতানি মূল্য তিনগুণ করে ভারত। প্রতিবেশী দেশটির বাজারে দাম বাড়ায় বাংলাদেশে পেঁয়াজের রফতানি নিরুৎসাহিত করতে ভারত এ কাজ করেছে বলে হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক জানান।
এরপর সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। ভারতের অভ্যন্তরীণ চাহিদায় প্রভাব না পড়ার জন্য এই আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। তবে এ বিষয়ে তখন কিছুই জানতো না বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











