পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৪ ৪ জুলাই ২০২৬
ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে ব্যক্তিগত ও অ্যাসিস্ট গোলে অবদান রাখায় ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নক আউট পর্বে ১২টি গোলের সাথে যুক্ত আছেন মেসি। এরমধ্যে ৬টি গোল নিজে করেছেন, ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এক্ষেত্রে পেলে ও এমবাপ্পে ১১ গোলের সাথে যুক্ত আছেন।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মালিক হলেন মেসি। ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১৮টি গোল করেছেন তিনি।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে টানা ৮টি ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি।
দু’টি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) ৭ বা তার বেশি গোল করা প্রথম খেলোয়াড় হলেন মেসি। গত আসরের মত এবারের আসরেও এখন পর্যন্ত ৭ গোল করেছেন তিনি। গত আসরে সর্বোচ্চ ৮ গোল করেছিলেন এমবাপ্পে। চলতি আসরে এমবাপ্পের গোল ৬টি।
বিশ্বকাপের নকআউট পর্বে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। এর আগে এই তালিকায় নাম তুলেছেন হাঙ্গেরির গিওর্গি সারোসি (১৯৩৪-৩৮) এবং ব্রাজিলের ভাভা (১৯৫৮-৬২)। উল্লেখ্য, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ব্রাজিলের লিওনিদাসকে (১৯৩৪-৩৮)। কারণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে নকআউট পর্বের ম্যাচ হিসেবে গণ্য করা হয় না।
ফিফা বিশ্বকাপে মোট ২২টি দলের মুখোমুখি হয়ে ১৪টি দলের বিপক্ষেই গোল করেছেন মেসি।
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হলেন মেসি। আজ ভোরে কেপ ভার্দের বিপক্ষে ৩৯ বছর ৯ দিনে গোল করেছেন তিনি)। মেসির আগে এই তালিকায় নাম তুলেছেন পর্তুগালের দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪২ বছর ৩৯ দিন) এবং পেপে (৩৯ বছর ২৮৩ দিন)।
ফিফা বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হলেন মেসি। ফিফা নারী বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলেছিলেন ক্রিস্টিন লিলি। মেসির পর ফিফা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলেছেন পর্তুগালের রোনাল্ডো ।
বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ম্যাচ খেলা থেকে মাত্র ১টি ম্যাচ দূরে আছেন মেসি। এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসা রেকর্ড ১৪টি ম্যাচ খেলেছেন।
কেপ ভার্দের ম্যাচ দিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার হয়ে ১০০তম ম্যাচে দলের দায়িত্ব পালন করলেন তিনি। এই ম্যাচের আগে স্কালোনির অধীনে ৭২টি জয়, ১৮টি ড্র ও ৯টি হারের স্বাদ পায় আর্জেন্টিনা। পাশাপাশি স্কালোনির অধীনে বড় চারটি টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেগুলো হলো- কোপা আমেরিকা (২০২১), কনমেবল-উয়েফা ফিনালিসিমা (২০২২), ফিফা বিশ্বকাপ (২০২২) এবং কোপা আমেরিকার (২০২৪)।
ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত ১২টি ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই ক্ষেত্রে জার্মানিও সমান ১২টি ম্যাচ জিতেছে।
এবারের ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে অংশ নেওয়া ৪০ বা তার বেশি বয়সী পঞ্চম খেলোয়াড় হলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর ৩০ দিন বয়স ছিল তার। অন্যরা হলেন- রোনাল্ডো, লুকা মদ্রিচ, এডিন জেকো ও ম্যানুয়েল নয়্যার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















