লক্ষণ ও করণীয়
প্রচণ্ড গরমের সঙ্গে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪২ ২৭ এপ্রিল ২০১৯
সারাদেশে বাড়ছে তাপমাত্রা। অস্বস্তিকর গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীতে তাপমাত্রা আরো বাড়তে পারে। আর গরমের সঙ্গে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। তাই এসময়ে ঘরের বাইরে পা রাখার আগে এর লক্ষণ জেনে নিয়ে সতর্ক থাকা জরুরি।
হিট স্ট্রোকের লক্ষণ হলো ঘাম বন্ধ হয়ে যাওয়া, ত্বক শুষ্ক ও লালচে হয়ে ওঠা, রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়া, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে প্রসাবের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যাওয়া, নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হয়ে যাওয়া, মাথা ঝিমঝিম করা, শরীরে খিঁচুনি অনুভূত হওয়া, বমি বমি ভাব কিংবা হওয়া, শরীরের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়া ইত্যাদি।
প্রচণ্ড গরমের ফলে এসব হয়। এরকম লক্ষণ দেখলে কিংবা অনুভূত হলে বুঝতে হবে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। তবে কয়েকটি পদক্ষেপ নিলেই কমে যেতে পারে এর ঝুঁকি। প্রচণ্ড গরম অনুভূত হলে হালকা ঢিলেঢালা পোশাক পরা উচিৎ। এতে সহজেই কাপড়ের ভেতরে বাতাস চলাচল করতে পারে। খুব আঁটোসাটো পোশাক না পরাই ভালো। আশেপাশে কারো হিট স্ট্রোক হলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠাণ্ডা পরিবেশে সরিয়ে নিতে হবে। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখতে হবে। যে কোনো উপায়ে সেই ব্যক্তির শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে হবে।
হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে। প্রয়োজনে কিছুক্ষণ জড়িয়ে রাখতে হবে। সেই সঙ্গে ঘরের পাখা চালিয়ে রাখতে হবে। যাদের দিনের বেশিরভাগ সময় বাইরে খোলা আকাশের নীচে থাকতে হয় বা রোদে ঘোরাঘুরি করতে হয়, তাদের একটানা বেশিক্ষণ পরিশ্রমের কাজ না করাই ভালো। ছোট ছোট বিরতি নিয়ে কাজ করা উত্তম।
প্রাথমিক পর্যায়ে হিট স্ট্রোকের মোকাবিলা করার পর দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তার দেয়া পরামর্শ মেনে চলতে হবে।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ