প্রথম টিকা নিলেন যিনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৩ ৮ ডিসেম্বর ২০২০
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার প্রয়োগ শুরু করেছে। কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনীর সদস্যের সহায়তায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ টিকাদান শুরু করেন।
এ টিকা প্রয়োগ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একধাপ অগ্রগতি হলো বলে মনে করা হচ্ছে। এদিন সকালে যুক্তরাজ্যের কনভেনট্রি শহরের সিটি হাসপাতালে করোনার টিকা প্রয়োগ শুরু হয়। টিকা দেয়ার প্রথম দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে আখ্যা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে আছেন স্বাস্থ্য কর্মীরা, যাদের সম্মুখসারির যোদ্ধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। টিকা পেতে বেশিরভাগ জনগণকে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কনভেনট্রি শহরের সিটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে মার্গারেট কেনান নামে ৯০ বছর বয়সী এক নারীর ওপর ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হয়। হাসপাতালের একজন নার্স তাকে টিকাটি দেন। বয়স্ক হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সেটি গ্রহণের সুযোগ পান তিনি।
আগামী সপ্তাহে মার্গারেট কেনান ৯১ বছরে পা রাখবেন। জন্মদিনের ঠিক আগে করোনার টিকা পেয়ে তিনি বেশ উৎফুল্ল। কেনান বলেন, টিকা নিতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এটা জন্মদিনের সেরা আগাম উপহার, আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আগামী বছরটা আমি ভালোভাবে কাটাতে পারব।
প্রথম ৮০ হাজার ডোজ টিকা ৮০ বছরের বেশি প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরা পাবেন। এর আগে ২ ডিসেম্বর মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেকের তৈরি করোনার টিকা জরুরিভাবে ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে এ অনুমোদন করোনা মহামারি প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি।
ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও পিছিয়ে নেই। ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মডার্নাও তৈরি করেছে করোনার টিকা।
টিকা অনুমোদনের পর ফাইজারের সিইও আলবার্ট এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী উচ্চমান সম্পন্ন এ টিকা জরুরিভাবে, নিরাপত্তার সঙ্গে সরবরাহের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

