প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করব : ফেরদৌস
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৪ ৭ নভেম্বর ২০২৩
প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আপত্তি নেই বলে জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নমিনেশন দিলে অবশ্যই নির্বাচন করব। আর না দিলেও নৌকা মার্কার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে থাকব। নৌকার প্রচারে কাজ করে যাব।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর জিএল রায় রোডে এসএস টাওয়ারে রেমন্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সবাইকে দেখার আহ্বান জানিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে। বাংলাদেশের কারিগর, বাংলাদেশের রূপকার, তিনি দেশের জন্য পরিবারসহ যে আত্মত্যাগ করে গেছেন, তা এ প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। এই সিনেমা বর্তমান প্রজন্মের জন্য অনেক শিক্ষণীয়। এই সিনেমার মাধ্যমে অনেক কিছু জানার আছে। তাই হলে গিয়ে মুজিব সিনেমাটা দেখা প্রয়োজন।
ফেরদৌস আরও বলেন, আমাদের দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে। আমাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সবার হলে গিয়ে সিনেমা দেখা দরকার। এ সময় তিনি পুনরায় হলে গিয়ে সিনেমা দেখার অনুরোধ জানান। সামনে নির্বাচন, সেই নির্বাচনে দেখে বুঝে ভোট দেবেন। আমি আহ্বান জানাচ্ছি, আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। কেননা, তিনি দেশটাকে সুন্দর করে সাজাচ্ছেন। তিনি একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের সবার উচিত প্রধানমন্ত্রীকে আবার ভোট দিয়ে নির্বাচিত করা। তাহলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন এসএস টাওয়ারের চেয়ারম্যান মশিউর রহমান, বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, সিটি কাউন্সিলর রফিকুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ। সভাপতিত্ব করেন রেমন্ড শপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হোসেন খান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











