প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন সেই আইনজীবী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৪ ৪ এপ্রিল ২০২৩
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তাকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
জয়নাল বলেন, ডাকযোগে নোটিশ পাঠানোর এক সপ্তাহের মধ্যে সেটি প্রাপকের পাওয়ার কথা। আজ ১৩ দিন হতে চলল, তার (প্রভার) পক্ষ থেকে প্রাপ্তিস্বীকার আসেনি। নোটিশের জবাবও পাইনি। তাই আমি যে ঘোষণা দিয়েছিলাম নোটিশের জবাব না পেলে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে মামলার কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, ১ এপ্রিল প্রভা একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। কথা বলার একপর্যায়ে পুরো সমাজকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলে ওঠেন, ‘ক্ষমা আমি চাইব কেন? ক্ষমা তো এ সোসাইটিকে চাওয়া উচিত আমার কাছে।
পাশাপাশি প্রভা উল্লেখ করেন, যারাই তার জীবনে এসেছে যাওয়ার সময় একটা ব্লেইম গেম খেলে গেছে। তার অভিনেত্রীর এসব কথা প্রমাণ করে আইনি নোটিশ সম্পর্কে অবশ্যই অবগত আছেন তিনি।
জয়নাল বলেন, আমি একজন আইনজীবীর পাশাপাশি ধর্মপ্রাণ মুসলিম নাগরিক। প্রভাকে হেয় করা আমার বিন্দুমাত্র কাম্য নয়। আমি চাই তিনি যে ভুল কাজটি করেছেন, একজন মুসলমান হয়েও অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এতে তার ফ্যান ফলোয়াররাও মোটিভেটেড হয়ে এমন ঘৃণ্য কাজে জড়িত হবে। তাদের কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা মনে হবে। তাই আমি চেয়েছি যেন সেটির জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে আর এমন ভুল কাজ করবেন না বলে ফ্যান ফলোয়ারদের মেসেজ দেন।
আইনজীবী বলেন, প্রভার ভাইরাল স্ক্যান্ডালটির বিষয়ে পাঠানো লিগ্যাল নোটিশের বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এত দিন পর কেন আমি নোটিশ পাঠালাম। মূলত, আমি নোটিশেও উল্লেখ করেছি স্ক্যান্ডালটি ভাইরাল হওয়ার দীর্ঘ বছর পর্যন্ত এটি ফেক নাকি সঠিক এটার কোনো ক্লিয়ার মেসেজ ছিল না। কিছু দিন আগে দেশের স্বনামধন্য কয়েকটি গণমাধ্যমের মারফত জানতে পারি তার বয়ফ্রেন্ড রাজীবের দ্বারা প্রতারিত হয়েছেন এবং তিনি যে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেছেন সেটার স্বীকারোক্তি নিজে দিয়েছেন। ঘটনার স্বীকারোক্তি দেওয়ার পরই আমি বিষয়টি নিশ্চিত হই। তাই তাকে এ নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) পর্যন্ত এমন কোনো নোটিশ বা চিঠি পাননি বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, আমরা এমন কোনো নোটিশ বা চিঠি এখনো পাইনি। আমাদের অভিনয়শিল্পী সংঘের কার্যালয় প্রতিটি কর্মদিবসে খোলা থাকে। সেখানে পিয়ন থেকে শুরু করে সিকিউরিটি গার্ডসহ অনেকেই নিয়মিত অফিস করেন। যেহেতু আইনি নোটিশের কথা বলছেন, তাহলে রেজিস্ট্রি মেইনটেইনের বিষয় আছে।
নাসিম বলেন, চিঠি বা নোটিশ অফিসে এলে কেউ রিসিভ করলে অবশ্যই ডকুমেন্টস থাকবে। কিন্তু আজ পর্যন্ত আমরা এমন কোনো নোটিশ বা চিঠি পাইনি। যে নোটিশের কথা আপনি বলছেন, সেটি পেলে আমরা আইনিভাবেই মোকাবেলা করব। অতি সম্প্রতি আমরা লিগ্যাল উইংস গঠন করেছি। আমাদেরও আইনের লোক আছে। আইনি বিষয় আমর আইনিভাবেই ফেস করব।
ডাকযোগে পাঠানো সেই লিগ্যাল নোটিশটি ১২দিনেও কেন কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছায়নি এমন প্রশ্নে কুমিল্লা বিভাগীয় ডাক বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. ইমাম মেহেদী বলেন, ডাকযোগে পাঠানো কোনো কিছু উল্লিখিত ঠিকানায় পৌঁছতে সময় বেশি লাগার কথা নয়। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ চিঠিগুলো আমাদের পিয়ন একমাত্র প্রাপকের হাতেই পৌঁছে দিতে চান। প্রাপক যদি সেলিব্রিটি হন তাহলে তাকে পাওয়াও তো অনেক সময়ের ব্যাপার আপনিও সেটা জানেন। তবে আমি খোঁজ নিয়ে দেখব, কেন এত বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে জানতে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে আর এমন অনৈতিক কাজ করবেন না মর্মে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠান জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী।
নোটিশে তিনি ভাইরাল স্ক্যান্ডালের বিষয় উল্লেখ করে ৭ দিনের মধ্যে জবাব না দিলে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা করার কথা উল্লেখ করেন। প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
















