এশিয়া কাপ
প্রাথমিক স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের, নেই একাধিক তারকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৭ ৫ আগস্ট ২০২৫
আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গী তারা। আগামী ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে নামবে আফগানরা।
ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক, জায়গা হয়নি ঘূর্ণি জাদুকর মুজিব-উর-রহমানের। ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই তারকা ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে মাঠে ফিরেছেন অনেক দিন হতে চললো।
সম্প্রতি আফগান ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলেছেন মুজিব। শাপগিজা ক্রিকেট লিগে ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্টের যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ব্যাট হাতে লোয়ারঅর্ডারে নেমে ৪ ইনিংসে ৪৮ রান করেছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার। তবু এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হয়নি ২৪ বছর বয়সী তারকার।
এছাড়া স্কোয়াডে নেই টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজিবউল্লাহ জাদরান। ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটে দলের বাকি সদস্যের তুলনায় যোজন এগিয়ে তিনি। ছক্কা হাঁকানোর সহজাত প্রতিভায় নজর কাড়েন বাঁহাতি ব্যাটার। তবু এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ঠাঁয় পাননি নাজিবউল্লাহ। এখন পর্যন্ত ১০৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৭.৮০ স্ট্রাইকরেট ও ২৯ গড়ে ১৮৩০ রান করেছেন তিনি। কিন্তু নির্বাচকদের দৃষ্টি কাড়তে পারেননি।
ঘোষিত স্কোয়াড থেকে ১৫ বা ১৬ জনকে নিয়ে গঠিত হবে চূড়ান্ত দল। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। পরে এশিয়া কাপে অংশ নেবে। সেখানেও মুজিব ও নাজিবউল্লাহের ফেরার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। নিয়মিত অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে গড়া এই স্কোয়াডে নতুন মুখদের পারফরম্যান্সেই নির্ভর করতে হবে আফগানিস্তানকে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে দল কেমন করে সেটাই এখন দেখার বিষয়।
এশিয়া কাপে আফগানিস্তানের সূচি:
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
















