প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক: চঞ্চল চৌধুরী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৬ ৭ মার্চ ২০২৪
হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে যায় গতকাল মঙ্গলবার রাতে । আর ১০ জন সাধারণ ব্যবহারকারীর মতো আতঙ্ক ছড়িয়ে পড়ে তারকাদের মধ্যে। শুরুতে ফেসবুক ব্যবহারকারী অনেকেই মনে করেছিলেন, ফেসবুক হ্যাকড হয়েছে। জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীও অবস্থাও একই। পরে জানতে পারেন, সবারই একই সমস্যা। তখন খুশি হলেও অনেকের ফেসবুক–আসক্তি নজর কেড়েছে এই অভিনেতার কাছে। এসব নিয়ে চঞ্চলের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য, ‘প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক’।
চঞ্চল চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, ‘প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না, ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিল। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো।’
বর্তমান সময়ে ফেসবুকে অনেকটা সময় চলে যায়। কেউ কেউ ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও নানা অপ্রয়োজনে ফেসবুক ব্যবহার করেন। অনেকের কাছে ক্ষণিক সময়ের জন্য বন্ধ থাকা এই ফেসবুক যেন মনঃকষ্টের কারণ হয়ে ওঠে। চঞ্চল এ প্রসঙ্গে লিখেছেন, ‘এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক।’
বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করা যেন নেশায় পরিণত হয়েছে। সময়ের প্রয়োজনে এর বাইরে নন চঞ্চল নিজেও। কারণ, ভক্তদের সঙ্গে এখন সরাসরি যোগাযোগের গুরুত্ব মাধ্যম ফেসবুক। যেকোনো কাজ সহজেই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করা যায়। তারপরও ফেসবুক ব্যবহার নিয়ে আতঙ্কের কথা বললেন চঞ্চল।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনো আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো? ধন্য তুমি জাকারবার্গ। ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশ্যেই জিনিসটা তৈরি করেছিলেন। কিন্তু কথা একটাই, ফেনসিডিল ছিল কাশির সিরাপ, পরে সেটা হয়ে গেল নেশার দ্রব্য।’
উল্লেখ্য, গতকাল রাত নয়টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। এমনকি যাঁরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তাঁরাও দেখতে পান, স্বয়ংক্রিয়ভাবে তাঁদের আইডি লগআউট হয়ে যায়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











