ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০১ ২৬ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সালমান আলি আঘার দল। টাইগারদের বিপক্ষে ম্যাচটি কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছিল। যেখানে উতরে গেছে পাক ব্রিগেড। আর ম্যাচ জিতেই ভারতকে 'সতর্ক' করেছেন সালমান।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়েছিল আগামী রোববার ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলার বিষয়ে। জবাবে তিনি বলেন, আমাদের দল এখন সত্যি স্থিতিশীল হয়ে গিয়েছে। আমরা যে কাউকে হারাতে যথেষ্ট ভালো দল। আমরা উচ্ছ্বসিত এবং ফাইনালে তাদের হারাতে চাইব।
তিনি বলেন, আপনি যদি এই ধরনের ম্যাচ জেতেন, তাহলে আমাদের অবশ্যই বিশেষ দল হতে হবে। সবাই সত্যিই ভালো খেলেছে। ব্যাটিংয়ে কিছু উন্নতির প্রয়োজন আছে। কিন্তু আমরা সেটা নিয়ে কাজ করব।
পাক ক্যাপ্টেন বলেন, খুবই উত্তেজিত। আমরা জানি আমাদের কী করতে হবে। যেকোনো দলকে হারানোর জন্য আমরা যথেষ্ট ভালো দল। আগামী রোববার আমরা আসব এবং তাদের (ভারতকে) হারানোর চেষ্টা করব।
মুস্তাফিজ-রিশাদদের বিপক্ষে বেশ চাপে ছিল পাকিস্তান। শুধু তাই নয়, ম্যাচের বিভিন্ন সময় মনে হয়েছিল, বাংলাদেশই জয়ী হতে পারে। তবে টাইগাররা জঘন্য খেলে পাকিস্তানকে যেন ফাইনালের টিকিট উপহার দেয়। সালমানদের দেয়া মাত্র ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে বাংলাদেশ। কোনও ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি ক্রিজে। বরং বলা যেতে পারে, দাঁড়ানোর চেষ্টাও সেভাবে করেননি। এর জেরে ১১ রানে ম্যাচটি হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
অথচ ম্যাচটি দুর্দান্তভাবে শুরু করেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই দু'টি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ১০ ওভারের শেষে সালমান আঘাদের স্কোর ছিল ৪ উইকেটে ৪৬ রান। শেষ ১০ ওভারে ৮৯ রান তোলে তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে পাক ব্রিগেড। মোহাম্মদ হারিস করেন ৩১ রান, শাহিন আফ্রিদি ২টি ছক্কা মেরে ১৯ রান এবং মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রান করেন।
সেই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো ফর্মে থাকা সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে তিনিও ১৮ রানে সাজঘরে ফেরেন। বাংলাদেশের গোটা ইনিংসে শামিম হোসেন (২৫ বলে ৩০ রান) ছাড়া কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন হারিস রউফ ও শাহিন আফ্রিদি। ২টি উইকেট পান সাইম আয়ুব। আর ১ উইকেট লাভ করেন মোহাম্মদ নওয়াজ।
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
















