ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
১১৪৮

ফের একসঙ্গে টাইগার-শ্রদ্ধা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৩ ১২ ফেব্রুয়ারি ২০১৯  

বাঘির প্রথম কিস্তিতে টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। পর্দায় তাদের রসায়ন ছিল বেশ। তবে কোন অদৃশ্য কারণে বাঘি টু থেকে বাদ পড়েন শ্রদ্ধা। ফের একসঙ্গে হতে যাচ্ছেন তারা। ‘বাঘি থ্রি’তে জুটি বাঁধছেন টাইগার-শ্রদ্ধা।   

বহু গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করলেন নির্মাতারা। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম কিস্তিতে এ জুটিকে দেখা গিয়েছিল। দুই বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে শ্রদ্ধার এটি তৃতীয় সিনেমা। এ নির্মাতার ‘ছিছর’ সিনেমাতে কাজ করছেন শক্তিমান অভিনেতা শক্তিকাপুর কন্যা।

শ্রদ্ধা কাপুর বলেন, ‘বাঘি’ পরিবারে ফিরতে পেরে আমি আনন্দিত। ‘বাঘি’তে কাজ করার সময় মজার কিছু স্মৃতি এখনও মনে পড়ে। সাজিদ স্যারের সঙ্গে এটি আমার তৃতীয়, টাইগারের সঙ্গে দ্বিতীয় ও আহমেদ স্যারের সঙ্গে প্রথম সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির স্ক্রিপ্ট অসাধারণ। ‘বাঘি থ্রি’তে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।

আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’ মুক্তি পাবে ২০২০ সালের ৬ মার্চ। ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাতানি অভিনয় করেন। দুজনই টাইগারের বিপরীতে অভিনয় করেন।