ঢাকা, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ১১ ফাল্গুন ১৪৩২
good-food
৪৫

ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ২৩ ফেব্রুয়ারি ২০২৬  

বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও গ্রেপ্তার হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে নোবেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মুরাদ হোসেন বলেন, ‘‘নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর