বগুড়ার চরে লাল মরিচের ঝাঁঝ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৬ ১৪ ফেব্রুয়ারি ২০১৯
রিপস দাস: বগুড়ার প্রসিদ্ধ লাল মরিচ এবারো উৎপাদনের পাশাপাশি ফলনও হয়েছে ভালো। মরিচ চাষের জন্য অনূকুল আবহাওয়া থাকায় গাছে পোকামাকড় তেমন ক্ষতি করতে পারেনি। আর প্রয়োজনের বেশি কীটনাশকও ব্যবহার করতে হয়নি চাষিদের। বাজার দর ভালো থাকার কারণে খুশি চরাঞ্চলের চাষিরা। বগুড়ার লাল মরিচ দেশ জুড়ে খ্যাতি থাকায় চাষিরা ব্যস্ত সময় পার করছেন মরিচ শুকানোর কাজে।
দিন-রাত মরিচ নিয়ে কাজ করার কারণে চরে চরে দেখা দিয়েছে লাল শুকনো মরিচের ঝাঁঝ। রোদ ভালো থাকার কারণে নারী পুরুষ সকলেই কাজ করছেন। ক্ষেত থেকে মরিচ তোলা বাছাই করা ও শুকানোর জন্য নদী তীর রক্ষা বাঁধের দু পাশে মরিচের ঝাঁঝ শুরু হয়েছে। কাঁচা অবস্থায় প্রতি হেক্টরে প্রায় ৩০০ মণ হলেও শুকানোর পর হয় প্রায় ৭৫ মণ। সারিয়াকান্দি উপজেলার কাজলা, কর্নিবাড়ি, বোহাইল ও চালুয়াবাড়িসহ যমুনার নদীর বিভিন্ন চরে মরিচ চাষ করা হয়েছে। এ অঞ্চলের মানুষের একটি অন্যতম ফসল হলো মরিচ।
জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ও স্থানীয় মরিচ চাষিদের সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এবার মরিচ চাষ হয়েছে ৭ হাজার ৬০০ হেক্টর জমিতে। পশ্চিম বগুড়ায় সামান্য পরিমাণ জমিতে চাষ হলেও পূর্ব বগুড়ার গাবতলী, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলার বাঙ্গালী এবং যমুনা নদীর উর্বর চরের জমিতে ব্যাপক হারে মরিচের চাষ করা হয়েছে। তবে একমাত্র সারিয়াকান্দি উপজেলায় চাষ হয়েছে ৩ হাজার ৯৮৫ হেক্টর জমিতে। এরই মধ্যে জমি থেকে লাল টুকটুকে পাকা (টোবা) মরিচ তোলার কাজ শুরু করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। তবে সারিয়াকান্দিতে ৫০০ হেক্টর জমিতে হাইব্রিট জাতের মরিচ চাষ করা হয়েছে। জেলার ওই পরিমাণ জমি থেকে প্রায় ১৫ হাজার ২০০ মেট্টিক টন শুকনো মরিচ উৎপাদন হওয়ার আশা করছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।
সারিয়াকান্দির ময়ূরের চরের মরিচ চাষী মোকলেছুর রহমান ও বাটির চরের শাহীন মিয়া জানান, প্রতি বিঘায় মরিচ চাষে খরচ হয় প্রায় ১৪ হাজার টাকা। আর এ থকে পাওয়া যায় ৬ থেকে ৭ মণ শুকনো মরিচ। চলতি মৌসুমে কাঁচা মরিচের আমরা দাম ভাল পায়নি। তবে শুকানোর পর প্রতি মণ মরিচ ৬ থেকে ৭ হাজার টাকা দরে বিক্রি করছি। খরচ বাদে আমাদের ভাল লাভ থাকছে। এ রকম দামে বিক্রি করতে পেরে আমরা যারা চাষি আছি তারা সবাই খুশি।
উপজেলার কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম জানান, স্বাদে অনন্য হওয়ায় বগুড়ার লাল মরিচের খ্যাতি দেশ জুড়ে। তাই নামি-দামি মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর নজর এ মরিচের দিকে। যার জন্য চাহিদা অনেক দামও পেয়ে থাকেন ভাল। আমরা চাষিদেরকে লাভবান করে তুলতে মরিচ চাষের উপর প্রশিক্ষণ ছাড়াও মাঠে গিয়ে ফসলের সমস্যা উপর সার্বক্ষনিক পরামর্শ দিচ্ছি।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








