ঢাকা, ০৫ সেপ্টেম্বর শনিবার, ২০২৬ || ২০ ভাদ্র ১৪৩৩
good-food
৪৬

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১২ ৪ সেপ্টেম্বর ২০২৬  

বগুড়ার শিবগঞ্জে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় আহত ফিরোজা বেগম নামের ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নারী ফিরোজা বেগম (৬৫)। তিনি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের স্ত্রী। দুপুর পৌনে ১২টায় বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন সকালে উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ফিরোজা বেগম আহত হন।

এর আগে পুলিশ জানিয়েছিল, ওই নারীকে বাঁচাতে গিয়েই প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আব্দুল বারী ঢাকা থেকে সস্ত্রীক তার নির্বাচনি এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি নিজেও ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে তার স্ত্রী সুস্থ আছেন।

বর্তমানে তারা কালাই উপজেলায় নিজ বাসভবনে অবস্থান করছেন বলে জানান উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে পাশের ধানক্ষেতে নেমে যায়।”

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর