বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৯ জেলে নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৫ ৯ নভেম্বর ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা একটি ট্রলারসহ ১৯ জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে এফবি ফেরদাউস নামে ওই মাছ ধরা ট্রলারসহ ১৯ জেলে নিখোঁজ হন।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে আলীপুর মৎস্য বন্দরের ট্রলার মালিক আনোয়ার হোসেন খান বলেন, এফবি ফেরদাউস নামে নিখোঁজ ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
আনোয়ার হোসেন খান বলেন, এফবি ফেরদাউস ট্রলারটির মালিক আমি। শনিবার বিকেল পর্যন্ত অন্যান্য ট্রলার নিরাপদে আশ্রয় নিলেও এফবি ফেরদাউস ট্রলার ও ১৯ জেলের সন্ধান পাইনি আমরা। উপকূলের বিভিন্ন স্থানে তাদের খোঁজা হয়েছে। কিন্তু কোথায় তাদের সন্ধান পাইনি। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল। ট্রলারসহ ১৯ জেলে ডুবে গেছে, নাকি অন্যদিকে চলে গেছে তা আমরা বলতে পারছি না। বিভিন্ন স্থানে এখনো তাদের খোঁজ হচ্ছে।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মা কুলসুম নামে মাছ ধরা ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে মো. বেলাল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্ব ঝাউবাগানসংলগ্ন সৈকতে তার মরদেহ ভেসে উঠে বালুতে আটকে যায়। স্থানীয়রা মহিপুর থানায় জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ। মো. বেলাল হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের কুরবান আলীর ছেলে।
অপরদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগরে মাছ ধরা একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটা উপজেলা থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এমভি তরিকুল নামে ওই মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘটনার পর থেকে গত দুদিনে ওই ট্রলারের ১৫ জেলেসহ ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
শেষ খবর পর্যন্ত বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। উপকূলের আরও কাছে এগিয়ে এসেছে এই ঘূর্ণিঝড়।
আবহাওয়াবিদরা বলছেন, শনিবার রাতে পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে বুলবুল। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা - সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

