বজ্রপাতে ১৪ জনের মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৬ ১৩ জুলাই ২০১৯
সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
পাবনার বেড়ায় বজ্রপাতে বাবা, ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়ার মোতালেব সরদার (৫৫), তার ছেলে মো. ফরিদ সরদার (২২), মো. শরিফ সরদার (১৮) ও একই গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে রহম আলী (৫৫) পাচুরিয়া ফুটবল খেলার মাঠের পাশের একটি ডোবাতে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন ও ধোয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় ও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে আশপাশের শ্রমিকরা তাদের পানির মধ্য থেকে উদ্ধার করে।
এদিকে আজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খড়ত গ্রামে কলা কেটে ট্রাকে বোঝাই করার সময় বজ্রপাতের ঘটনায় মেহেরপুরের তিন কৃষি শ্রমিক নিহত হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে হুদা মিয়া (৩২), বরকত আলীর ছেলে হামিদুল হক (৩৫) ও মকবুল হোসেনের ছেলে আলামিন হোসেন (৩৫)।
এছাড়া ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার পয়ারী ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন (৪০) ও বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের খামার ব্যবসায়ী সোহাগ মিয়া। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
এ দিকে পৃথক ঘটনায় আজ দুপুরে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে খামার ব্যবসায়ী সোহাগ মিয়া তার পালিত হাঁসগুলোকে বিলে নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুনামগঞ্জে ব্রজপাতে একই সঙ্গে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তাহিরপুর উপজেলার কানামইয়া হাওরে মাছ ধারর সময় নৌকায় বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা হারিদুল মিয়া (৪২) ও পুত্র তারা মিয়া (১২) মারা যান। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে গত ১০ জুলাই জামালগঞ্জ উপজেলায় স্কুল থেকে প্রিয় সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে হেলিপ্যাড মাঠে বজ্রাঘাতে মারা যান বাবা সাবিতুল ও পুত্র অন্তর।
প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খুঁজে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করেন।
পিতা ও পুত্র বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল ঘটনাস্থলে ছুটে যান। তিনি নিহতদের পরিবারের হাতে ২৫ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি চলাকালে ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন চালক আবু কাউসার (৩০)। শুক্রবার রাতে উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার ওই গ্রামের মৃত আবদু মিয়ার পুত্র।
বৃষ্টির মধ্যে ভেজা শরীর নিয়ে পার্শ্ববর্তী ঘরে ইজিবাইকটি চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে শরীর জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন কাউসার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন দেখতে পেয়ে দ্রুত গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন কাউসার।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গ্রামের পাশে পতিত জায়গায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য যাওয়ার পথে বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত এনামুল হক সন্যাসীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে আজ শনিবার বিকালে মাজেদ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি বজ্র্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের দরবেশ মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে ৫ টার দিকে বৃষ্টির মধ্যে মাজেদ মণ্ডল বাড়ির পাশে পাট ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হঠাৎ আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- সমালোচনায় মুখ খুললেন পপি
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- কাঁচকলার কত গুণ?
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে

