বন্দরে আটকে নষ্ট পেঁয়াজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৪ ২১ সেপ্টেম্বর ২০২০
ভারতের বিভিন্ন স্থলবন্দর থেকে রোববার নতুন করে আর কোনও পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোঁকার অনুমতি দেয়া হয়নি। অপেক্ষমাণ ট্রাকে প্রচুর পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় পাঁচটি স্থলবন্দরে প্রায় ৫শ’ পেঁয়াজ বোঝাই ট্রাক এক সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছে কাস্টমস ক্লিয়ারেনসের অপেক্ষায়।
কিন্তু এ নিয়ে ব্যবসায়ীরা এখন কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারছেন না। দু’দেশের ব্যবসায়ী মহল বলছেন, এ ব্যাপারে কর্তৃপক্ষ পরিষ্কার সিদ্ধান্ত দিলে বিকল্প কোনও সিদ্ধান্ত নিতে পারতাম আমরা।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ জানান, বর্তমানে যে ট্রাকগুলো বিভিন্ন বন্দরে আটকে আছে পুরোটাই কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা আরোপের আগের। টেন্ডার সম্পন্ন হয়েই সোমবারের মধ্যে প্রায় ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভর্তি ট্রাক বন্দরগুলোতে আবস্থান করে। সরকার সেদিনই রফতানি বন্ধের ঘোষণা দেয়। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষমাণ এ ট্রাকগুলো আইনত অবমুক্ত করা উচিৎ।
পেট্রাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জানান, বিভিন্ন বন্দরে অপেক্ষমাণ ট্রাকের পেঁয়াজে ইতোমধ্যে পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এ ট্রাকগুলো গত ৬-৭ সেপ্টেম্বর মোকাম থেকে লোড হয়ে সোমবার বন্দরে আবস্থান করে। সেই পেঁয়াজ ১৫ দিন পর্যন্ত বস্তাবন্দি অবস্থায় রয়েছে। এমনিতে এটি সহজেই পচনশীল পণ্য। তাই ব্যাবসায়ীরা নিত্যপণ্যটি তারিখ হিসাব করেই লোড আনলোড করে। রোববার অফিস বন্ধ, সোমবার সরকারি আনুমোদন জারি না করা হলে পেঁয়াজ নিয়ে ব্যাবসায়ীরা সত্যিই খুব বিপাকে পড়বেন।
মাহাদিপুরের ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট মিঠুন ভট্রাচার্য বলেন, গত সোমবার কলকাতাসহ বিভিন্ন স্টেশন থেকে রেলের ওয়াগানের মাধ্যমে ১৬৬ র্যাক পেয়াজ মাহাদিপুর পৌঁছে। এ চালানের সব কাগজপত্র সঠিক থাকা সত্বেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক লালজি সিং বলেন, সরকার পেঁয়াজের রফতানি বন্ধ করতেই পারে। কিন্তু হাতে সময় দেয়া উচিৎ ছিল।
ঘোজা ডাঙ্গার ব্যবসায়ী ইমরান কবির বলেন, পশ্চিমবঙ্গের পাঁচটি স্থলবন্দরে আপেক্ষমাণ শত শত টন পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। শনিবার একসঙ্গে সব ট্রাকের অনুমোদন দেয়া হলে আনেকটাই শেষ রক্ষা হতো। সোমবার অনুমোদন না দিলে এত পেঁয়াজ রাজ্যের খোলা বাজারে বিক্রিরও সুযোগ নেই।
দু’দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেছেন, সোমবার ছাড়পত্র সম্পন্ন না হলে কমপক্ষে ৬০ কোটি টাকারও বেশি লোকসান গুনতে হবে আমাদের। ইমরান জানান, শুধু পশ্চিমবঙ্গের চার সীমান্তবর্তী স্থলবন্দরেই আটকে আছে প্রায় পাঁচ’শ গাড়ি। বাংলাদেশে যত পেঁয়াজ রফতানি হয় সিংহভাগই যায় পেট্রাপোল,ঘোজাডাঙ্গা, মালদার মাহাদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি বন্দর দিয়ে।
শনিবার ৫০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের পরও এ মূহুর্তে ঘোজাডাঙ্গায় ১৫০, মাহাদিপুর ১৫০, পেট্রাপোলে ৮ ও হিলিতে ১৮০টি পেঁয়াজভতির্ ট্রাক এবং রানাঘাট স্টেশনে তিনটি ওয়াগনে ১৬৫টি র্যাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










