বাংলাদেশের ইভানের গানে মডেল কলকাতার যশ-মধুমিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২২ ৪ আগস্ট ২০২১
ওপার বাংলার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এপার বাংলায়ও বেশ জনপ্রিয় হয়েছিল। আলোচিত সেই সিরিয়ালের অরণ্য আর পাখি চরিত্রের জুটি আবারও ফিরছেন জুটি হয়ে। তবে এবার আর সিরিয়ালে নয়, যশ-মধুমিতার রোমান্স দেখা যাবে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভানের গানের ভিডিওতে। গানের নাম ‘ও মন রে’। ‘অভিমান’, ‘অভিযোগ’-এর মতো গান গেয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলায়ও জনপ্রিয় হয়েছেন ইভান।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন কলকাতার সিনেমার সৌমিক হালদার। আট বছর আগে এসভিএফের প্রযোজনায়ই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে যশ-মধুমিতা জুটিকে পেয়েছিলেন দর্শক।
এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে মধুমিতাও ছবিতে নাম লেখান। মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে যশ বলেন, ‘বোঝে না সে বোঝে না’র পর অনেক দিন ধরেই আমাদের একসঙ্গে দেখতে চাইছিলেন ভক্তরা। এই মিউজিক ভিডিওতেই আবার আমাদের এক হওয়া। আশা করছি ভক্তরা খুশি হবেন।’
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট এক দায়িত্ব। যশ-মধুমিতা জুটি নিয়ে নতুন কাজের জন্য আমাকেও অনেকে নানা সময়ে বলতেন। আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। চেষ্টা করব চমৎকার একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’
মধুমিতা সরকার ও যশ দাশগুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকেগানটির গায়ক ইভান বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কলকাতার এক স্টুডিওতে। যশ-মধুমিতা আমার খুবই পছন্দের দুজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় চমক যে তাঁরা আমার গানের মাধ্যমে ফিরছেন। এসভিএফকে ধন্যবাদ যে এত বড় আয়োজনে আমার গানটা প্রকাশ করছে।’
ইভানের ‘বাবা’ শিরোনামের একটি গান গত ২৯ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। এই ঈদের অন্যতম প্রশংসিত গান। গানটি কাজল আরেফিন অমির ‘আপন’ নাটকে ব্যবহার হয়েছিল। ইভান বলেন, ‘প্রেম, বিরহ নিয়েই আমার অধিকাংশ গান। তবে বাবার প্রতি সবার মতো আমারও ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই গানটা গাওয়া। এ গানটি আমি নিজের বাবাকে উৎসর্গ করেছি।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











