বাংলাদেশের কাছে হারলে জরিমানা গুণতে হবে লঙ্কানদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩০ ২৬ এপ্রিল ২০২৬
এতদিন র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের বিপক্ষে জিতলে বোনাস পেতেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তবে এখন থেকে এই বোনাস থাকছে না। শুধু শীর্ষ ৪ দলের বিপক্ষে জিতলে তবেই বোনাস পাবেন লঙ্কানরা। তবে জিতলেই হবে না। বোনাস পেতে জিততে হবে সিরিজও।
শীর্ষ চার দলের যে কাউকে হারালে মোটা অঙ্কের বোনাস পাবেন লঙ্কানরা। তবে ঘরের মাঠে সিরিজ জিতলে সেই বোনাসের অঙ্ক থাকবে কম।
এ তো গেল বোনাসের বিষয়। আর সিরিজ হারলে? তখন উল্টো দিতে হবে জরিমানা। কয়েকদিনের মধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এই প্রস্তাব ক্রিকেটারদের কাছে উপস্থাপন করা হবে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
অ্যাওয়ে টেস্ট সিরিজে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে হারাতে পারলে দেড় লাখ ডলার, ২ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার, ৩ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার এবং ৪ নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার বোনাস দেওয়া হবে।
আর হোম টেস্ট সিরিজে সেটি যথাক্রমে ১ লাখ ডলার, ৭৫ হাজার ডলার, ৫০ হাজার ডলার এবং ২৫ হাজার ডলার করে।
ওয়ানডে সিরিজে ১ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে দেড় লাখ ও হোমে ৭৫ হাজার, ২ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে ১ লাখ ও হোমে ৫০ হাজার, ৩ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে ৮০ হাজার ও হোমে ৪০ হাজার এবং ৪ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে ৭০ হাজার ও হোমে ৩৫ হাজার ডলার বোনাস পাওয়া যাবে।
টি-টোয়েন্টিতে হোম ও অ্যাওয়ে—দুই সিরিজেই জিতলে সমান বোনাস পাওয়া যাবে। যা ওয়ানডে সিরিজের অ্যাওয়ে সিরিজ জয়ের বোনাসের সমতুল্য।
টেস্টে ম্যাচ জিতলে ম্যাচ ফি হবে ১৫ হাজার ডলার। ড্র করলে তা কমে হবে ১০ হাজার ডলার। আর ম্যাচ হারলে হবে সাড়ে ৭ হাজার ডলার।
ওয়ানডে জয়ের জন্য সাড়ে ৭ হাজার ডলার, হারলে সাড়ে ৩ হাজার ডলার এবং ম্যাচ পরিত্যক্ত হলে বা ফলাফল না এলে মিলবে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে প্রতি জয়ের জন্য ম্যাচ ফি ৫ হাজার ডলার, হারলে আড়াই হাজার ডলার আর ফলাফল না এলে ২ হাজার ডলার দেওয়া হবে।
যার কারণে হার এড়ানোর পাশাপাশি বৃষ্টির কারণে ম্যাচ যেন পণ্ড না হয়, সেই প্রার্থনাও করতে হবে লঙ্কানদের। এ ছাড়া কোনো ক্রিকেটার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলে তাকে এককালীন ২৫ হাজার ডলার আর শীর্ষ পাঁচের অন্য চারটি অবস্থানে থাকলে এককালীন ২০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
বর্তমানে টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা আছে ৬ নম্বরে। আর টি-টোয়েন্টিতে ৮ নম্বরে। আর বাংলাদেশ তিন সংস্করণেই আছে ৯ নম্বরে। যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবে না লঙ্কানরা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















