বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৩ ১১ জানুয়ারি ২০২৬
নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। শ্রীলঙ্কায় আয়োজন করার দাবিতে অনড় বিসিবি।
এই নাটকীয় পরিস্থিতির মাঝেই টাইগারদের ম্যাচগুলো আয়োজনে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম জিইও নিউজের এক প্রতিবেদনে পিসিবির এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।
তাদের দাবি, যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তবে পাকিস্তান নিজেদের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া এই অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠকে বসেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত আজকের এই মিটিংয়েই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
মূলত ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় বিসিবি আগেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতেই এখন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিকল্প চিন্তা করছে।
ভারতের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে কেবল শ্রীলঙ্কাই রয়েছে। ফলে ভারতের বাইরে কোনো ম্যাচ নিতে হলে সেটি শ্রীলঙ্কাতেই হওয়ার কথা। এমনকি ভারতের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানকেও তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতেই খেলতে হবে। সেই হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শেষ পর্যন্ত পাকিস্তানে হওয়ার সম্ভাবনা বেশ কম।
বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















