বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি উদ্যোক্তাদের আহ্বান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৭ ১২ ডিসেম্বর ২০১৮
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ব্যবসা ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে উত্তম গন্তব্য উল্লেখ করে দেশটির নাগোয়া শহরের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
জাপানের নাগোয়া শহরে মঙ্গলবার বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বিষয়ে সেমিনারে তিনি এ আহ্বান জানান। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাগোয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে অনুষ্ঠিত সেমিনার সম্মিলিতভাবে আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, টোকিও; নাগোয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; নাগোয়া সিটি অফিস এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)।
এতে সহযোগিতা করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), ইউনাইটেড নেশন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কোঅপারেশন এবং জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সেমিনারে নাগোয়ার প্রায় আশি জন ব্যবসায়ি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জাপানের চতুর্থ বৃহত্তম শহর ও অটোমোবাইল হাব নাগোয়ার ব্যবসায়ি ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সুযোগ-সুবিধাসমূহ অবহিত করার লক্ষ্য নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
প্রবন্ধে গেল এক দশকে বাংলাদেশের প্রতিটি খাতের রূপান্তর বিশ্লেষণ করে দেশের সামগ্রিক আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়।
তিনি বাংলাদেশের শিল্পোন্নয়নের মূল উপাদানসহ সরকারের ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ এবং তা অর্জনে সরকার গৃহীত পরিকল্পনাসমুহ জাপানি বিনিয়োগকারিদের কাছে তুলে ধরেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের নারীর অগ্রযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ও অবদানের কথাও গর্বের সাথে উপস্থাপন করেন ।
তিনি জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। বাংলাদেশে চলমান বড় বড় প্রকল্পগুলোয় সহযোগিতা করায় তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগোয়ায় বাংলাদেশের সম্মানিত কনসাল হিসাকাজু মিজুতানি। বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা নিয়ে উপস্থাপনা করেন জাইকার প্রতিনিধি মাসুমি ওকামোতো।
বাংলাদেশে ব্যবসার পরিবেশ, সুবিধা-অসুবিধা ও বিনিয়োগে করনিয় নিয়ে বিশদ আলোচনা করেন জেট্রো ঢাকার প্রতিনিধি তাইকি কোগা।
এছাড়া বাংলাদেশে ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করেন সুমিমতো কর্পোরেশনের সুতোমু হাসিমতো এবং বাংলাদেশ হোন্ডা প্রাঃ লিঃ এর নতুন কারখানা স্থাপন ও ব্যবস্থাপনা এবং বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া হাসি।
সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সাম্প্রতিক সময়ে জাপানে পঞ্চমবারের মতো দেশের উন্নয়ন ও বিনিয়োগ সংক্রান্ত সেমিনার আয়োজন করেছে টোকিও দূতাবাস।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল










