বাঘ ধরা নয় বাগধারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৯ ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বাগধারা দিয়ে বাক্য রচনা আমরা সবাই করে এসেছি। পুকুর চুরি দিয়ে বাক্য রচনা করতে গিয়ে কেউ "কাল রাতে আমাদের পুকুরটি চুরি হইয়া গিয়াছে" - কিংবা মাকাল ফল দিয়ে "মাকাল ফল অত্যান্ত পুষ্টিকর" জাতীয় বাক্য রচনা করে ক্লাসে হাসির খোরাক জুগিয়েছে। এরকম অভিজ্ঞতাও কমবেশি সবারই আছে l
বাগধারা আসলে কিছু শব্দগুচ্ছ যা ঠিক আক্ষরিক অর্থ বহন করে না। “একের ভিতরে পাঁচ " জাতীয় বই থেকে আমরা তাই বাগধারার আসল অর্থ মুখস্থ করতাম- যেমন ইঁচড়ে পাকা বা এঁচোড়ে পাকা বলতে অকালপক্বতা বোঝানো হয়। আমরা জানতাম না কচি বা কাঁচা কাঁঠালের অপর নাম এঁচোড়। পশ্চিমবঙ্গে শব্দটি বহুল প্রচলিত হলেও বাংলাদেশে কেউ এই শব্দটি ব্যবহার করে না। এই বাগধারায় অপরিপক্ক দশায় পেকে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে অল্প বয়সের 'পাকনা পোলা'কে। এ হচ্ছে ইঁচড়েপাকার ইতিহাস।
সোনায় সোহাগা এইরকম একটি বাগধারা যা নিয়ে অনেকেরই মাঝে বিভ্রান্তি লক্ষ্য করেছি বলে এই গৌরচন্দ্রিকা। সোনায় সোহাগা বলতে মূলত বোঝায় সার্থক মিলন (perfect combination), দুইয়ে মিলে যা পরিপূর্ণতা দেয়। উদাহরণস্বরূপ- মেয়েটি যেমন সুন্দর, তেমনই বুদ্ধিমতী, এ যে একেবারে সোনায় সোহাগা।
অনেকেই এটাকে স্বর্ণ এবং সোহাগের সংমিশ্রণ ভেবে থাকেন। কিন্তু এখানে আসলে সোহাগ বা আদরের কোনও ব্যাপার নাই। সোহাগা হচ্ছে এক ধরনের রাসায়নিক লবণ (ক্ষার), ইংরেজিতে এর বাজারি নাম বোরাক্স বিড ( Chemically Sodium Tetraborate) l স্বর্ণকারেরা সোনার খাদ দূর করতে সোহাগা ব্যবহার করে থাকেন। সোনা গলানোর সময় সোহাগার উপস্থিতি প্রভাবকের কাজ করে, যা সোনার গলনাংক কমিয়ে দেয়। ফলে সহজে খাদ সরিয়ে বিশুদ্ধ সোনা পাওয়া যায়।
তাহলে এই বাগধারা দিয়ে বুঝতে পারছি যে সোনা এবং সোহাগার সার্থক মিলনে স্বর্ণ বিশুদ্ধতর হয়ে উঠে।
তো যারা এতদিন ভেবেছেন যে সোনা (অলংকার) এবং সোহাগের (ভালোবাসা) মেলবন্ধনে পরিপূর্ণতা আনবেন তাদেরও হতাশ হবার কোনও কারণ নাই। অব্যাহত থাকুক সেই প্রচেষ্টা। আমি শুধু পেছনের কাহিনীটা শোনালাম।
লেখক: আনহারুল ইসলাম
ইঞ্জিনিয়ার, বাংলাদেশ মেরিন একাডেমি
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?