বাণিজ্যমেলায় ফুডকোর্টে মূল্যতালিকা বাধ্যতামূলক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৩ ৫ জানুয়ারি ২০১৯
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে মেলাস্থলে সব ধরনের হকার ও ভিক্ষুক নিষিদ্ধ থাকবে।
ফুডকোর্টের অনিয়ম রুখতে বাধ্যতামূলক রাখতে হবে মূল্যতালিকা। এছাড়া, ইভটিজিং রোধে মেলা প্রাঙ্গণে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে বাণিজ্যমেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। সেইসঙ্গে অনিয়ম রুখতে বাণিজ্য মেলায় ফুডকোর্টে মূল্যতালিকা প্রদর্শন করা না হলে সেই স্টল মেলা কর্তৃপক্ষের সহযোগিতায় বন্ধ করে দেবে পুলিশ। মেলায় টিকিট কালোবাজারি ও ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলার ভেতর সুবিধাজনক স্থানে চারটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। মেলার ভেতর থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে মোটর সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে মেলায় আগত দর্শনার্থীরা পৃথক পথে প্রবেশ ও বাইরে যাবে জানিয়ে তিনি বলেন, মেলায় প্রবেশের আগে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশের এলাকা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে।
বাণিজ্যমেলায় গৃহীত নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বাণিজ্যমেলা উপলক্ষে আগের মতো আমরা যথেষ্ট মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে।
অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। কোনো কিছু হারিয়ে গেলে সেটা খুঁজে দিতে পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’। ডিএমপির পক্ষ থেকে বাণিজ্যমেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা সফল করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
সমন্বয় সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রফতানি উন্নয়ন ব্যুরো (উপ পরিচালক অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাণিজ্যমেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধিসহ রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৯ জানুয়ারি থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৯। এ মেলা শেষ হবে ৮ ফেব্রুয়ারি।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়













