বাবার সঙ্গে কেমন সম্পর্ক ছিল রেখার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৪ ২৬ মে ২০১৯
বলিউডের এভারগ্রিন নায়িকা। ৬৪ বছর বয়সেও গ্ল্যামার চুঁইয়ে পড়ে তার। গেল ১০ অক্টোবর, রেখার জন্মদিনে গোটা টিনসেল টাউনজুড়ে চলছিল সেলিব্রেশন। তবে কোথাও যেন রয়ে গিয়েছে চাপা দুঃখ, না বলা হাজারও কথা, অসম্পূর্ণ থেকে যাওয়া কিছু স্বপ্ন। কিন্তু তিনি যে বলিউড সুন্দরী, তার কি আর দুঃখ করা চলে? তার চোখের পানি কেবল সিনেমা পর্দাতেই মানায়।
বেফাঁস কোনও কথা বললেই বিতর্কিত রাণীর তকমা, অন্যদিকে বেশি দুঃখের কথা বললেই সবাই বলবে, ‘অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন নায়িকা’। ব্যক্তিগত জীবন নিয়ে যদি খোলামেলা আলোচনা করেন তাহলে বড্ড বেশি বহির্মুখী। কম কথা বললে, ‘পাবলিক ফিগার হয়ে এতো লুকোছাপা কিসের?’
এ ধরণের নানা মন্তব্যই শুনতে হয় নায়ক-নায়িকাদের। তবে রেখা ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পার্থক্য রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে তাকে বারবার কথা শুনতে হলেও, ঠোঁটের কোনায় হাসিটা একই রকম রেখে দিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনকে নিয়ে প্রশ্ন করলে আজও তিনি সেই উচ্ছ্বলতার সঙ্গেই সব প্রশ্নের উত্তর দেন। কেউ বিতর্কিত প্রসঙ্গ তুললে, কোনওরকম রাগারাগি নয়, মিডিয়াকে চোখ রাঙানো নয়। সাবলীলভাবেই এড়িয়ে গিয়েছেন সেগুলো।
রেখার সঙ্গে তার বাবা জেমিনি গণেশনের সম্পর্ক নিয়ে বহু আলোচনা, চর্চা হয়েছে, আর আজও হয়। রেখার অভিনয়জগতে আসার পর থেকেই বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছিল। তিনি এতদিনে এ বিষয়ে মুখ খুললেন সিমি গরেওয়ালের চ্যাট শোতে।
দক্ষিণের জনপ্রিয় অভিনেতার মেয়ে হলেও আক্ষরিকভাবে কোনওদিনই তার কন্যা হয়ে উঠতে পারেননি। ছোটবেলার ধোঁয়াশা ভরা মুহূর্ত থেকে টেনে আনা কিছু ক্ষণের কথা শেয়ার করে বলেন, ‘আমি ও আমার সৎ বোনেরা সবাই একই স্কুলে পড়তাম। দেখতাম যে আপ্পা (বাবা) বাকিদের স্কুলে ছাড়তে আসতেন। কিন্তু আমার সঙ্গে কখনই কথা বলতেন না। আমিও কখনও গিয়ে দেখা করিনি।’
বাবাকে কাছে না পাওয়ার দুঃখটা রয়ে গিয়েছিল কিনা তা তিনি কখনই খোলসা করে বলেননি। অন্যদিকে পাঁচ সৎ বোন এবং এক ভাই। সম্পর্কের টানাপোড়েনেই বড় হয়ে ওঠা রেখার। নিজের বোন একজন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো না হলেও পরবর্তীকালে পাঁচ সৎ বোনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি হয় রেখার। এমনকি জেমিনির তৃতীয় স্ত্রী সাবিত্রীকে ছোটি আম্মা বলেই সম্বোধন করতেন।
তবে তিনি এই সম্পর্কের ইন্দ্রজালে জড়াননি। বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত। তবে কি অলওয়েজ লাইভলি এই চরিত্রের মাঝে কোনও কষ্ট লুকিয়ে? উজ্জ্বল দুটি চোখের মাঝে ঝিলিক মারে অজানা কিছু গল্প। বলি সুন্দরী রেখার জন্মদিনে তার সেরা ছবি, অভিনয়, গ্ল্যামার ছাড়া মাথাচাড়া দিয়ে উঠেছে এরকম অসংখ্য না বলা কথা।
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
















