বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ‘অধিনায়কদের অধিনায়ক’ হিসেবে পরিচিত হাবিবুল বাশার সুমন আবারো ফিরতে যাচ্ছেন নীতিনির্ধারণী পদে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরুষ জাতীয় দলের পরবর্তী ‘প্রধান নির্বাচক’ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি।
এখনও আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও বিষয়টি দেশকাল নিউজকে নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। এর আগে দীর্ঘ আট বছর নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা বাশারকে এবার দেওয়া হচ্ছে প্যানেলের সর্বোচ্চ দায়িত্ব। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের বিদায়ের পর প্রধান নির্বাচকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। অত্যন্ত দক্ষতার সাথে দুই বছর দায়িত্ব পালন করার পর চলতি মাসের ২৮ তারিখ তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
বিসিবি লিপুকে রেখে দিতে আপ্রাণ চেষ্টা করলেও তিনি ব্যক্তিগত কারণ ও পারিবারিক ব্যস্ততা দেখিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সম্প্রতি বিসিবিকে দেওয়া এক চিঠিতে তিনি স্পষ্ট করেন যে, আগামী দিনগুলোতে ক্রিকেটের এই গুরুদায়িত্বে পর্যাপ্ত সময় দেওয়া তার জন্য কঠিন হবে।
লিপুর হঠাৎ সরে যাওয়ার সিদ্ধান্তে বিসিবি যখন দক্ষ নেতৃত্বের খোঁজে ছিল, তখন অভিজ্ঞতার বিচারে সবার উপরে উঠে আসে হাবিবুল বাশারের নাম। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচক প্যানেলে থেকে বাংলাদেশের স্বর্ণালী কিছু সময়ের সাক্ষী ছিলেন তিনি। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ হিসেবে কাজ করছেন, যার ফলে তৃণমূলের পাইপলাইন এবং ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র তার নখদর্পণে।
সংশ্লিষ্টরা মনে করছে, বাশারের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটের সাথে তার জানাশোনা বর্তমান ক্রান্তিকালে জাতীয় দলকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। হাবিবুল বাশার সুমন কেবল একজন নির্বাচক নন, তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম জয়ের নায়ক।
তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছিল। খেলোয়াড়ি জীবন শেষে নির্বাচক হিসেবে তাঁর আট বছরের ক্যারিয়ার এবং নারী দলের হয়ে কাজের অভিজ্ঞতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, হাবিবুল বাশার আগামী ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করবেন। তার আগমনে দেশের ক্রিকেট কাঠামোয় নতুন কোনো মেরুকরণ আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















