বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৬ ২৫ জুন ২০২৬
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ছিল গত ২২ জুন। বিশেষ এই দিনে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত প্রকাশ্যে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাননি।
এবার সেই গুঞ্জনের জবাব দিলেন রজনীকান্ত নিজেই। রোববার চেন্নাইয়ে নিজের নতুন চলচ্চিত্র ‘ধর্মন’-সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেন রজনীকান্ত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ সময় এক সাংবাদিক জানতে চান, বিজয়কে কেন প্রকাশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি।
জবাবে রজনীকান্ত জানান, সামাজিক যোগাযোগমাধ্যম বা জনসমক্ষে নয়, তিনি ব্যক্তিগতভাবেই বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন। রজনী বলেন, ‘আমি তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।’
বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি বলেন, এর আগে তার নামে এমন প্রচার করা হয়েছিল যে তিনি নাকি বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না। কিন্তু এসব দাবির কোনো ভিত্তি নেই।
রজনীকান্তের ভাষ্য, ‘কেউ কেউ বলেছেন আমি তাকে শুভেচ্ছা জানাইনি। অথচ আমি অনেক আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছি।’
বিজয়ের রাজনৈতিক সাফল্য নিয়েও প্রশংসা করেন রজনীকান্ত। তিনি বলেন, বিজয়ের প্রতি তার কোনো ধরনের ঈর্ষা নেই। কারণ তিনি এখন সক্রিয় রাজনীতিতে নেই। পাশাপাশি দুজনের মধ্যে প্রজন্মগত ব্যবধানের কথাও উল্লেখ করেন এই অভিনেতা।
রজনী বলেন, ‘আমি রাজনীতিতে নেই, তাই বিজয়ের প্রতি আমার কেন ঈর্ষা থাকবে? বিজয় এবং আমার মধ্যে অনেক প্রজন্মের পার্থক্য রয়েছে। আমাদের মধ্যে প্রতিযোগিতার প্রশ্নই আসে না।’
নতুন মুখ্যমন্ত্রীর অর্জনেরও প্রশংসা করেন তিনি। রজনীকান্তের মতে, ৫২ বছর বয়সেই বিজয় এমন সাফল্য অর্জন করেছেন, যা অনেক কিংবদন্তি রাজনৈতিক নেতার ক্ষেত্রেও বিরল।
তিনি বলেন, ‘এই বয়সে তিনি এমজিআর ও এনটিআরের চেয়েও বেশি অর্জন করেছেন। শুধু বড় বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধেই দাঁড়াননি, বিজয়ীও হয়েছেন। এটি আমার জন্য আনন্দের বিষয়। তার প্রতি আমার কোনো ঈর্ষা নেই। বিজয়ের জন্য রইল শুভকামনা।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











