বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৮ ৮ এপ্রিল ২০২৬
আবারও আলোচনায় দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেত্রী তৃষা কৃষ্ণান। থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের মাঝে আবার শোনা যাচ্ছে এক ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় জগত থেকে সম্পূর্ণ বিদায় নিচ্ছেন তিনি। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃষা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘আমি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে। আমার নাকি চারটি যমজ সন্তান রয়েছে যাদের বয়স এখন দুই বছর! আর কিছু কি বাকি আছে, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূর্ণ হয়েছে?’’
বিজয়ের সঙ্গে তৃষার পরকীয়া নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এমনকি বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন বলেও খবর রয়েছে। পারিবারিক আদালতে এই মামলা চলাকালীন তৃষার সঙ্গেই এক বিয়ের অনুষ্ঠানে হাজির হন বিজয়। তাতে যেন আরও হইচই পড়ে যায়। যদিও বিতর্কের মাঝে বিজয় দাবি করেছেন, তিনি সব খুইয়ে রাজনীতিতে এসেছেন, রাজনীতি ছাড়া আর কিছু নেই তার জীবনে।
এর আগে বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে রহস্যময় এক বার্তায় তৃষা লিখেছিলেন, ‘‘আমি জীবনের এমন এক পর্যায়ে আছি, যেখানে আমি আর তর্ক করি না। আপনি যদি বলেন, ‘‘হাতি উড়তে পারে’’! তা হলে আমি বলব, ‘‘আপনি একদম ঠিক। আমি আপনার সঙ্গে একমত হচ্ছি, তেমনটা নয়। আসলে আপনাকে বোঝানোর মতো যথেষ্ট আগ্রহ আমার নেই। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি- নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে মানসিক শান্তি বেশি মূল্যবান। ব্যাখ্যা করার চেয়ে চুপ থাকা সহজ এবং সবাই আমার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। কিছু তর্ক যেমন ভুল বোঝাবুঝির পর্যায়ে চলে যায়। সেগুলো আমাকে নিঃশেষ করে ফেলতে পারে। তাই আমি সে সব থেকে দূরে থাকি। নিজের শান্তি বজায় রাখি। আমি আজকাল নির্বিকার।’’
পোস্টের শেষাংশে তৃষা লেখেন, ‘‘জীবনে ভালোবাসাই সবকিছু নয়। আবার ভালোবাসা ছাড়া সবকিছু অনর্থক।’’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











