বিদায় এন্ড্রু কিশোর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৪ ১৫ জুলাই ২০২০
চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ছায়াছবির মেলোডি কিং এন্ড্রু কিশোর। ক্রিসমাস গাছের সুশীতল ছায়াতলে মায়ের পাশে সমাহিত হলেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী সার্কিট হাউজের বিপরীত পাশে খ্রিস্টান কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগসহ অনেকে উপস্থিত ছিলেন। সুদূর ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা জয় চৌধুরীসহ অনেকে।
এর আগে সকালে এন্ড্রুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) হিমঘর থেকে সরাসরি সিটি চার্চে নেয়া হয়। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বরেণ্য এ সংগীতশিল্পীকে বিদায় জানানো হয়।
উল্লেখ্য, এদিন সবার শ্রদ্ধা নিবেদনের জন্য আগে এন্ড্রুর মরদেহ নেয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। কিন্তু করোনা ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে সেই সিদ্ধান্ত বাতিল করে তার পরিবার।
সিঙ্গাপুরে দীর্ঘ ৯ মাস চিকিৎসা শেষে গেল ১১ জুন দেশে ফেরেন এন্ড্রু। এরপর ঢাকায় নিজ বাসায় কিছুদিন অবস্থান করে চলে যান রাজশাহীতে। পরে গেল ৬ জুলাই সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের এ কিংবদন্তি কণ্ঠশিল্পী।
মৃত্যুর সময় অস্ট্রেলিয়ায় ছিলেন এন্ড্রুর ছেলে সপ্তক ও মেয়ে সঙ্গা। সেখানে লেখাপড়া করেন তারা। করোনার কারণে সঙ্গে সঙ্গে দেশে ফিরতে পারেননি দুজনই। শেষবার একনজর তাদের দেখার জন্যই তাকে রামেকের হিমঘরে রাখা হয়।
অবশেষে দেশে ফেরেন সপ্তক ও সঙ্গা। তাদের দশন শেষেই এন্ড্রুকে সমাহিত করা হলো। ওপারে ভালো থাকবেন বাংলা গানের প্লেব্যাক সম্রাট।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











