করোনা মহামারির মধ্যেই পঙ্গপালের হানা
বিপর্যস্ত ভারত ও পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৪ ১ জুন ২০২০
পঙ্গপালের বিশাল ঝাঁক ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালিয়েছে করোনাভাইরাস মহামারির মধ্যেই।
ফসলখেকোেএ পঙ্গপালের হানায় বিপর্যস্ত ভারত ও পাকিস্তান। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের পর দক্ষিণ এশিয়ার দেশ দুটিতে ভয়াবহ রূপ নিয়েছে পতঙ্গের আক্রমণ। ঝুঁকিতে পড়েছে শত শত কোটি ডলারের ফসল। কীটনাশক ছিটিয়ে ও ঢাক ঢোল পিটিয়ে করা হচ্ছে প্রতিরোধের চেষ্টা।
কোটি কোটি পতঙ্গের ঝাঁক মুহূর্তেই খেয়ে ফেলছে সবুজ ঘাস, ফসল, সবজি ও গাছ। ভেঙে পড়েছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলের কৃষি ব্যবস্থা। ফসল রক্ষা করতে না পারায় দেখা দিয়েছে খাদ্য সংকটের শঙ্কা।
পাকিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আফজাল বলেন, পঙ্গপালের হানা থেকে ফসল রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। ৫ হাজার সেনা সদস্য কাজ করছেন। সেনাবাহিনীর ৫টি হেলিকপ্টারসহ ৯টি উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। আরো ৬টি যুক্ত করার প্রক্রিয়া রয়েছে। কীটনাশক ছিটানোর জন্য ব্যবহার করা হচ্ছে ১৫টি গাড়ি।
ফসল রক্ষায় কৃষকরা আওয়াজ সৃষ্টি করছেন ও কীটনাশক ছিটাচ্ছেন। আক্রান্ত অঞ্চলে বসতবাড়ি দেয়ালও ছেয়ে গেছে পঙ্গপালে। পাকিস্তানের অন্তত ৫০টি জেলায় এবং ভারতের ৫টি রাজ্যে হানা দিয়েছে পতঙ্গরা। ভারতে রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশসহ ভারত সীমান্তবর্তী কয়েকটি জেলায় ব্যাপক বিস্তার লাভ করেছে এ পতঙ্গ।
কৃষকদের একজন বলেন, পঙ্গপালের হাত থেকে ফসল রক্ষা করতে আমরা নানাভাবে চেষ্টা করছি। ড্রাম বাজিয়ে, কীটনাশক ছিটিয়ে নির্মূলের চেষ্টা করছি। সবজির বাগানগুলো ঢেকে রাখছি। ফসল রক্ষা করতে না পারলে আমার না খেয়ে থাকা লাগবে।
এরই মধ্যে ভারতে অন্তত ৩৫ হাজার হেক্টর জমির ফসল ধংস হয়েছে। পাকিস্তানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঝুঁকিমুক্ত নয় দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর ৭০টিরও বেশি দেশে এরই মধ্যে হানা দিয়েছে পঙ্গপাল। এ বছরের শেষ নাগাদ পৃথিবীর অন্তত ১০ শতাংশ মানুষের খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

