বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৪ ১২ এপ্রিল ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলছে ৪৮টি দল। বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। তবে এক মাস আগেই স্কোয়াড চূড়ান্ত করতে হয় প্রতিযোগী দলগুলোকে।
ইতোমধ্যে লিওনেল স্কালোনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে ফেলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখান থেকে বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ২৬ জন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই বিশ্বকাপের ২৩তম আসর বসবে। আর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা।
মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে দলটির প্রধান কোচ স্কালোনি এক সংবাদ সম্মেলনে জানান, তিনি একটি তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) জমা দিয়েছেন। এই তালিকায় যেমন বিশ্বকাপের জন্য নিশ্চিত খেলোয়াড়রা থাকবেন, তেমনি থাকবেন ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক ও সম্ভাবনাময় ফুটবলারও।
টিওয়াইসির মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)।
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)
তবে আর্জেন্টিনার মূল স্কোয়াডে জায়গা পেতে বিভিন্ন পজিশনের বেশ কয়েকজন ফুটবলারের মাঝে প্রতিযোগিতা চলছে। তৃতীয় গোলরক্ষক হওয়ার দৌড়ে আছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ। এই লড়াইয়ে এখন পর্যন্ত মুসো এগিয়ে। ব্যাকআপ লেফটব্যাক হিসেবে মার্কোস আকুয়া ও গ্যাব্রিয়েল রোহাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেন্টারব্যাক পজিশনে বাড়তি অপশন হিসেবে মার্কোস সেনেসি কিংবা ফাকুন্দো মেদিনা সুযোগ পেতে পারেন।
এছাড়া মিডফিল্ড ও আক্রমণভাগে জিওভানি লো সেলসোর সুযোগ নির্ভর করছে তার ফিটনেসের ওপর। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে।
চূড়ান্ত তালিকার বাইরে বিবেচনায় আছেন যারা
গোলরক্ষক: ফাকুন্দো কাম্বেসেস।
ডিফেন্ডার: কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা, কেভিন ম্যাক-অ্যালিস্টার।
মিডফিল্ডার: অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ফরোয়ার্ড: পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোস।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















