বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৪ ৭ জুন ২০২৬
আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক ঘটনায় চাপে পড়েছে ইরাক জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেশটির তারকা স্ট্রাইকার আয়মেন হুসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কর্তৃপক্ষ। প্রায় সাত ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
চার দশক পর বিশ্বকাপে ফিরছে ইরাক। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ৩০ বছর বয়সী আয়মেনের আটকের ঘটনায় দলটির শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আয়মেনকে আটক করা হয়। ইরাকি অলিম্পিক কমিটির একজন কর্মকর্তা, যিনি জাতীয় দলের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত, জানান যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় আয়মেনের মোবাইল ফোন পরীক্ষা করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
আয়মেনের সঙ্গে ইরাক দলের চিত্রসাংবাদিক তালাল সালাহকেও আটক করা হয়েছিল। তাকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
তবে কী কারণে আয়মেন হুসেন ও তালাল সালাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ (আইসিই) কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
এ ঘটনায় ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ফিফা বিশ্বকাপ। গ্রুপ ‘আই’-তে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে খেলবে ইরাক।
ইরাকের বিশ্বকাপ দলে আয়মেন হুসেন অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাছাইপর্বে তার গুরুত্বপূর্ণ গোলের অবদানেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেশটি। তার নেতৃত্বে দলে রয়েছেন ইপসউইচ টাউনের ফরোয়ার্ড আলি আল-হামাদি, তরুণ মিডফিল্ডার আলি জাসিম এবং ইউসুফ আমিন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















