বিশ্বকাপ বয়কট করছে না ইরান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৮ ১৯ মার্চ ২০২৬
চলতি বছর জুনে মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও ম্যাক্সিকোতে গড়াবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবলের মহা আসর। তবে, রাজনৈতিক অবস্থা টালমাটাল হওয়ায় বিশ্বকাপে ইরানকে দেখা নিয়ে শঙ্কা জেগেছিল ভক্তদের মনে। এ নিয়ে নানা প্রশ্নও উঠেছিল!
তবে সব শঙ্কা উড়িয়ে ইরান জানিয়েছে, রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে না তারা। বরং স্পষ্ট বার্তা দিয়ে ইরান জানিয়েছে, বিশ্বকাপের অন্যতম হোস্ট যুক্তরাষ্ট্রকে বয়কট করছে তারা। এমনটাই জানিয়েছেন দেশটির ফুটবল প্রধান মেহদি তাজ।
বুধবার এক বক্তব্যে মেহদি তাজ বলেন, "ইরানের জাতীয় দল ‘টিম মেল্লি’ বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। যদিও যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি রয়েছে তাদের। আমরা আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।"
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ। এর মধ্যে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) এই ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করেছে। এ ব্যাপারে ফিফার সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছেন ইরানের ফুটবল প্রধান।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে ইরান। বর্তমানে তুরস্কে ক্যাম্প শুরু করেছে ইরান। সেখানেই খেলবে দুটি প্রীতি ম্যাচ। এরপর চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে খেলবে ইরান।
এর চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে দলটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কের আন্তালিয়ায় নেওয়া হয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
















