বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০৬ ১১ জুন ২০২৬
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বব্যাপী যখন চলছে নানা জল্পনা-কল্পনা, তখন ব্যতিক্রমী এক পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জ্যোতিষী আবদুস ছালাম শিকদার। তার দাবি, এবারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জিতবে ফ্রান্স।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পূর্বাভাস প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপের আরেক শক্তিশালী দল স্পেন এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত তারা ফাইনালে জায়গা করতে পারবে না।
আবদুস ছালাম শিকদারের পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। তবে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে জয়ী হয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে ফ্রান্স।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতেই তিনি এ পূর্বাভাস দিয়েছেন। তার মতে, টুর্নামেন্টের বিভিন্ন ধাপে এমন পরিস্থিতিই তৈরি হবে, যা শেষ পর্যন্ত ফ্রান্সকে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।
এ বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম শিকদার বলেন, “প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমি এই পূর্বাভাস তৈরি করেছি। অতীতেও আমার কয়েকটি পূর্বাভাস সঠিক হয়েছিল। মূলত মানুষের আগ্রহ ও বিনোদনের বিষয়টি মাথায় রেখেই আমি এসব বিশ্লেষণ প্রকাশ করি।”
তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ফলাফল নির্ভর করে খেলোয়াড়দের পারফরম্যান্স, দলীয় কৌশল, ইনজুরি পরিস্থিতি এবং ম্যাচের বাস্তব ঘটনাপ্রবাহের ওপর। তাই কোনো পূর্বাভাসের সত্যতা যাচাই করা সম্ভব হবে কেবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরই।
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’















