বিষাদের বছরে বিদায় নিয়েছেন দেশ-বিদেশের যত তারকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৭ ৩০ ডিসেম্বর ২০২০
বিয়োগান্তক বছর হিসেবে দুঃসহ স্মৃতির পাতায় থেকে যাবে ২০২০ সাল। এক করোনাভাইরাসই ওলটপালট করে দিয়েছে পুরো পৃথিবী। যার জেরে সৃষ্ট অর্থনৈতিক মন্দা, তা থেকে সংঘাত, বেকারত্বের অভিশাপ-একের পর এক ধাক্কা গায়ে লেগেছে।
সেই ধাক্কা আরও বাড়িয়ে দিয়েছে প্রিয় তারকাদের বিদায়। এবার একে একে প্রস্থান নিয়েছেন দেশ-বিদেশের উঠতি সম্ভাবনাময় তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ গুণী অভিনেতা-অভিনেত্রী। তাদের চিরতরে বিদায় জানানো ছিল সত্যিই বেদনাদায়ক।
দূরে থেকেও মনের কাছাকাছি ছিলেন তারা। হাত বাড়িয়ে ছোঁয়া না গেলেও আপনাআপনিই প্রিয়তর হয়ে উঠেছিলেন। স্বভাবতই হৃদয়ের একটা কোণ ফাঁকা করে দিয়েছেন ওরা।
বাংলাদেশ
সবশেষ শনিবার সকালে আমাদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুল কাদের। চলতি বছরই চিরবিদায় নিয়েছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত প্রযোজক, পরিচালক মতিউর রহমান পানু। ঢালিউডের অন্যতম ব্যবসা সফল ছবি ‘গ্যাং লিডার’- এর অভিনেতা রানা হামিদ মারা গেছেন।
এ বছরই চিরপ্রস্থান করেছেন দেশের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দীন আলী মৃত্যুবরণ করেছেন। নাট্যদল ‘থিয়েটার’–এর আলোচিত সংগঠক ও শক্তিমান অভিনেতা কে এস ফিরোজ আর নেই। মারা গেছেন নন্দিত অভিনেতা সাদেক বাচ্চু।
ক্যান্সারের সঙ্গে চার বছরের লড়াই শেষে চিরবিদায় নিয়েছেন অভিনেতা, নির্দেশক আলী যাকের। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দীন খান দীপু চলে গেছেন। দেশের জনপ্রিয় সুরকার সেলিম আশরাফ মারা গেছেন। মঞ্চ ও পথ নাটকের অন্যতম মুখ মান্নান হীরার মৃত্যু হয়েছে।
‘জিঘাংসা’ ছবির খুরশিদ আলম ও রুনা লায়লার গাওয়া ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় ’৭০ দশকে। সেই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন নায়ক ওয়াসিম ও জবা চৌধুরী। সেই নায়িকা মৃত্যুবরণ করেছেন।
ভারত
এপার বাংলা-ওপার বাংলাকে শোকাচ্ছন্ন করে চলে গেছেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বছরের মাঝামাঝি অল্প সময়ের ব্যবধানে বলিউড হারায় দুই শক্তিমান অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে। তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ভারতে ঝড় তোলে।
পরপারে পাড়ি জমিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিক তাপস পাল। প্রথম বাঙালি ক্যাবারে নৃত্যশিল্পী মিস শেফালি মারা গেছেন। প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা ফারাজ খান। সুশান্তের মতো আত্মহত্যা করেছেন বলি তারকা আসিফ বসরা।
মারা গেছেন ভারতীয় টিভি অভিনেতা সমীর শর্মা, লিজেন্ড তামিল অ্যাকশন হিরো চিরঞ্জীবী সারজা। না ফেরার দেশে গমন করেছেন কলকাতার মেধাবী অভিনেতা মনু মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অমলাশঙ্কর ও সরোজ খান। চিরবিদায় নিয়েছেন ইন্ডিয়ান প্রতিভাধর পরিচালক বাসু চ্যাটার্জি ও কণ্ঠশিল্পী পণ্ডিত জসরাজ। পটল তুলেছেন বলিউড অভিনেতা মোহিত বাঘেল ও অভিনেত্রী নিম্মি।
হলিউড
চলতি বছর বিশ্ব হারিয়েছে কিম কি দুকের মতো অসাধারণ চলচ্চিত্র নির্মাতাকে। তাতে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দক্ষিণ কোরিয়া। ব্যতিক্রম ছিল না বিশ্ব সিনে অঙ্গন। জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক তারকাখ্যাতি পাওয়া স্কটিশ জাঁদরেল অভিনেতা শন কনারির প্রস্থান হয়েছে এবারই।
আমেরিকান সঙ্গীতশিল্পী কেনি রজার্স মৃত্যুবরণ করেছেন। মার্কিন অভিনেতা চ্যাডউইক বোসম্যান মারা গেছেন। চিরবিদায় নিয়েছেন তার স্বদেশী অভিনেতা কার্ক ডগলাস। স্বাভাবিকভাবেই বিশ্ব বিনোদন অঙ্গনে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। শোকের মুহ্যমান শোবিজ অঙ্গন সংশ্লিষ্টরা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











