বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৩ ৬ এপ্রিল ২০২৪
চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। এদিকে, কিছুদিন আগেই মা হারিয়েছেন অভিনেত্রী পূজা। ফলে ঈদ ও সিনেমা নিয়ে তেমন একটা উচ্ছ্বসিত নন তিনি। এরপরও পেশাগত কারণে সিনেমার প্রচারণা করছেন।
সম্প্রতি প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এ নায়িকা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, যা অবশ্যই আনন্দের। আবার তেমনই কষ্টের। কেননা, এই ঈদে আমার মা নেই। এরপরও আমাকে অভিনয় এবং সিনেমার প্রোমোশনে যেতে হবে। কারণ, এটা আমার পেশা- যে পেশায় সফলতা পেলে সবথেকে বেশি খুশি হবে আম্মু। এজন্য তার স্বপ্ন পূরণে কাজটি মন দিয়ে করতে চাই আমি।
গত ২৪ মার্চ বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয় পূজার মা ঝর্ণা রায়ের। জানা যায়, তিনি ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় বাসার পাশের মিরপুর ডেল্টা কেয়ারে ভর্তি করানো হয় তার মাকে। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে নেয়া হয়। এরপর সুস্থ হলে চার-পাঁচদিন কেবিনে রাখা হয়। তারপর ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন ঝর্ণা রায়। পরবর্তীতে বাসাতেই মৃত্যু হয় তার।
মাকে হারানোর পর এখন পরিবারই সবকিছু অভিনেত্রী পূজার কাছে। পরিবার যদি চায় বিয়ের পর সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে, তাতেও রাজি তিনি। এ ব্যাপারে পূজা বলেন, আমার মায়ের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। সেটি তিনি হতে পারেননি। তবে আমাকে বানিয়েছেন। আর এখন মা নেই। এখন পরিবারই আমার কাছে সব।
এ অভিনেত্রী বলেন, পরিবার চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। আমার কাছে তাদের চাওয়াই সব। আর এই ঈদে কোনো আনন্দ নেই আমার। শপিংও নেই। সিনেমার প্রচারে বের হবো, পরে ফের বাসায় চলে যাবো।
প্রসঙ্গত, ‘লিপস্টিক’ হচ্ছে রোমান্টিক ধাঁচের সিনেমা। রাজধানী ঢাকার অদূরে অবস্থিত একটি গ্রামের কিশোরী বুচির স্বপ্ন নায়িকা হওয়ার। এজন্য ঢাকায় আসেন তিনি। যাবতীয় আনুষ্ঠানিকতাও শেষ হয়। একপর্যায়ে নায়িকাও হয়ে যান। তারপরই শুরু হয় ভিন্ন এক জীবন। সিনেমায় বুচির চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















