ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
২৪৮

বিয়ের পিঁড়িতে বসছেন বাহুবলী খ্যাত নায়িকা তামান্না

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৪ ১৭ নভেম্বর ২০২২  

দক্ষিণী ছবির হাত ধরে ক্যারিয়ারের শুরু। 'বাহুবলী'র পর থেকেই ধীরে ধীরে বলিউডেও জনপ্রিয়তা বাড়ছে তামান্না ভাটিয়ার। এখন পুরোদমে দুই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী। ধীরে ধীরে স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যে শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাহুবলী খ্যাত নায়িকা। পাত্র মুম্বাই নিবাসী বড় শিল্পপতি।

 

শোনা যাচ্ছে, এই মুহূর্তে হাতে কোনও ছবির কাজও নাকি নিচ্ছেন না তামান্না। কিন্তু তিনি কী বলছেন নিজের বিয়ের খবর নিয়ে? আসলে তামান্না আগে বিভিন্ন সময় সাক্ষাত্‍কারে জানান, তিনি মা-বাবার পছন্দেই বিয়ে করবেন। অভিনেত্রী বিভিন্ন সময় বলেছেন খুব বয়স থেকে যেহেতু কাজ করতে শুরু করেছেন, তাই যখন বিয়ের সঠিক সময় আসবে তখনই করবেন। তেমন কোনও তাড়াহুড়ো নেই তার।

 

তামান্নার আচমকা বিয়ের খবরে হকচকিত হচ্ছেন অনেকেই। কিন্তু গল্পে ঘুরছে অন্য দিকে। এই খবর জানাজানি হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজের দু'টি আলাদা রূপের ভিডিও শেয়ার করে লেখেন, ''আসুন পরিচয় করে নিন আমার ভবিষ্যত্‍ শিল্পপতি স্বামীর সঙ্গে। পাশাপাশি হ্যাশট্যাগ জুড়ে দেন, ধন্যবাদ আমার জীবনের চিত্রনাট্য লেখার জন্য। এক কথায় অভিনেত্রী তার বিয়ে জল্পনাকে নসাত্‍ করেছেন।

 

উল্লেখ্য, ২০২০ সালে পাকিস্তানের ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর ছড়ায়। সেই সময় এই খবরকে গুজব বলেই উড়িয়ে দেন অভিনেত্রী।