ঢাকা, ২৫ জুলাই শনিবার, ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩
good-food
১২৭৯

বিয়ে না করেই মা হলেন নায়িকা একতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৭ ৩১ জানুয়ারি ২০১৯  

মা হলেন একতা কপূর।

ভাই তুষার কপূরের পথ অনুসরণ করেই সরোগেসির মাধ্যমে মা হলেন একতা। এক সুস্থ পুত্র সন্তানের মা হলেন তিনি।

 

বলি সূত্রের খবর, গেল ২৭ জানুয়ারি একতার পুত্র জন্ম হয়েছে। দিন কয়েকের মধ্যেই ছেলেকে বাড়ি নিয়ে আসবেন তিনি।

২০১৬-এ সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তাঁর ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

এক সময়ের সিনে পর্দায় ঝড় তোলা নায়ক জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার। কেউই বিয়ে করেননি। তিনি জানিয়েছিলেন, জীবন দ্রুত এগিয়ে চলেছে। সন্তানকে বড় করার জন্যও তো সময় চাই। সে কারণেই সরোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

একতার বয়স এখন ৪৩। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সরোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টেলিভিশন জগতে একতার সাফল্য প্রশ্নাতীত। আপাতত ছেলেকে সময় দেবেন তিনি। তবে দ্রুত কাজে ফেরারও ইঙ্গিত দিয়েছেন। সূত্র : আনন্দবাজার

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর