বৃষ্টি থাকবে ৩ দিন: জলাবদ্ধ ঢাকায় দুর্ভোগ চরমে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৬ ২১ জুলাই ২০২০
বৃষ্টিতে ভাসছে রাজধানী ঢাকা। সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কখনো থেমে কখনো একটানা বৃষ্টিতে ঢাকার রাস্তা, অলি-গলি ডুবে গেছে। মানুষ হাঁটু বা কোমর সমান পানিতে যাতায়াত করছে। ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে বিভিন্ন এলাকায়।
টানা বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। চলাচল করা গাড়িগুলো যানজটে পানির মধ্যে থমকে আছে। নিয়মিত কর্মদিবস থাকায় মানুষকে কর্মক্ষেত্রে ছুটতে হচ্ছে। এলাকার অলিগলিতে পানি থাকায় কাজে বের হয়ে বিপাকে পড়ছেন মানুষজন। অনেক জায়গায় মূল সড়ক পানিতে ডুবে রয়েছে ।
মানিকনগর, মুগদা, বাসাবো, মোহাম্মদপুর, মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়। মিরপুর-১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়ার মূল সড়ক রোকেয়া সরণীতে বৃষ্টির পানি জমেছে। মূল সড়কে একহাঁটু পানি দেখা গেছে। রামচন্দ্রপুর খালের নবোদয় হাউজিং, আদাবর, শেকেরটেকসহ বিভিন্ন এলাকায় খালে পানির বাড়ার কারণে মূল সড়কে পানি উঠেছে। পূর্ব রাজাবাজার এবং গ্রীন রোড এলাকায় রাস্তাগুলো হাঁটুপানিতে তলিয়ে গেছে। এছাড়া নাখালপাড়া, গ্রিন রোড, মালিবাগ, চৌধুরিপাড়া, ডিআইটি রোড, বাড্ডার কিছু অংশের সড়কে তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। ধানমন্ডি-২৭, শুক্রাবাদ, জিগাতলা, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকাও পানিতে থৈ থৈ। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর অবধি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার সকাল ৬টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৮৭ মিলিমিটার। সকাল থেকে থেমে থেমে যে ভারী বৃষ্টি হচ্ছে তাতে পরিমাণ অনেক বেড়ে গেছে। এদিকে আরো তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনার আছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজকের বৃষ্টিপাতের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৮৭ মিলিমিটার। একই সময়ে দেশজুড়ে ৯২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তার মধ্যে সর্বোচ্চ ১০১ মিলিমিটার ছিল কক্সবাজারে।
দেশের অন্যান্য অঞ্চলে নদীবন্দরগুলোতেও সতর্ক করা হয়েছে।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব

