বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৫ ৭ আগস্ট ২০২১
হঠাৎ ছন্দপতন, একদিনেই শেয়ারের মূল্য ৭ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারালেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আর তার জায়গা দখল করে বিশ্বের শীর্ষ ধনী হলেন ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের মালিক বার্নার্ড আর্নল্ট।
শুক্রবার অ্যামাজনের শেয়ারে ব্যাপক দরপতনে বেজোসের সম্পদ কমে যায় ১ হাজার ৯০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, বেজোসের ১৯২.৪ বিলিয়নের বিপরীতে আর্নল্টের সম্পদ এখন ১৯৪.৭ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত ম্যাগাজিন ফরচুন এই খবর জানিয়ে লিখেছে, একদিনে অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস যে সম্পদ হারিয়েছেন তা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চলতি ২০২১ অর্থবছরের মোট বাজেটের ৫৮ শতাংশের সমান।
ফরচুন আরও লিখেছে, সাম্প্রতিক সময়ে ব্যবসার চেয়ে মহাকাশ যাত্রায় যেন আগ্রহ বেশি বেজোসের। গত মে মাসের শেষ থেকেই এই দুই ধনকুবেরের মধ্যে বিশ্বের শীর্ষ ধনী হওয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অবশেষে বেজোসকে টপকে শীর্ষ ধনী হলেন আর্নল্ট।
এদিন শেয়ারবাজারে আর্নল্টের কোম্পানির শেয়ারের ১ দশমিক ৪ শতাংশ দরপতনে ২৯০ কোটি ডলার হারান। কিন্তু সপ্তাহ শেষে তার সম্পদের যে পরিমাণ ছিল; তা বেজোসের চেয়ে ৫০ কোটি ডলার বেশি। এভাবেই বেজোসকে টপকে শীর্ষ ধনীর স্থান দখল করেন আর্নল্ট।
আর্নল্ড তার কোম্পানির ৪৭ শতাংশ শেয়ারের মালিক। যার বাজারমূল্য ৪০ হাজার কোটি ডলারের বেশি। আর্নল্ড প্রতিষ্ঠিত এমএইচএলভি মালিকানাধীন কোম্পানিগুলো হলো লুই ভিটন, মোয়েট অ্যান্ড চ্যান্ডন, ক্রিশ্চিয়ান ডিওর এবং টিফানি অ্যান্ড কোম্পানি।
এদিকে, অ্যামাজনের শেয়ারের ব্যাপক দরপতনের কারণে জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটও ধাক্কা খেয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৫৬ বিলিয়ন ডলার। শুক্রবারের দরপতনে ৪.৬ বিলিয়ন ডলার খুইয়ে অবস্থান হারিয়ে তিনি এখন বিশ্বের ২২তম ধনী।
ফোর্বস অবশ্য বলছে, শেয়ারবাজারে দরপতন হলেও অ্যামাজন দ্বিতীয় প্রান্তিকে ১১ হাজার ৩০০ কোটি ডলারের ব্যবসা করেছে; যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে বিপত্তি হয়েছে অন্যভাবে। কারণ এ বছরের প্রথম প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি ছিল ৪৪ শতাংশ।
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে



