বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০১ ২ আগস্ট ২০২৬
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদের দুবাইয়ে জামিন পাওয়ার খবরের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবীর জানান, বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে এবং এ নিয়ে প্রয়োজনীয় আলোচনা চলছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি দেখভাল করছে এবং আলোচনা অব্যাহত রয়েছে। অগ্রগতি হলে এ বিষয়ে পরবর্তীতে আপডেট জানানো হবে।’’
বেনজীর আহমেদের বিষয়টির এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হওয়ায় এর চেয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এর আগে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দুবাইয়ের আদালতে বেনজীরের শর্তসাপেক্ষে জামিন পাওয়ার খবর প্রকাশ পেলে এই বিষয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ বৃদ্ধি, সৌদি আরব ও চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারসহ পররাষ্ট্র নীতির নানা বিষয় কথা বলেন হুমায়ুন কবীর।
সৌদি আরবের নেতৃত্বাধীন নিরাপত্তা জোটে বাংলাদেশের অংশগ্রহণের গুঞ্জন প্রসঙ্গে তিনি জানান, ওই সামরিক জোট মূলত লোহিত সাগরে হুথিদের দ্বারা সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্য গঠিত।
এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, জোটের সামিল হয়ে বাংলাদেশ নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। তবে ইরানসহ প্রতিটি দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে।
বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি আছে কি না—এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর জানান, যুক্তরাষ্ট্র সফর ও মার্কিন দূতের সঙ্গে বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি মার্কিন প্রতিনিধিরা।
বাংলাদেশ সব দেশের বিনিয়োগকে স্বাগত জানায় এবং কোনো মিত্র রাষ্ট্রের মধ্যে বিরোধ তৈরি হতে পারে—এমন উদ্দেশ্যে নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট করেন তিনি।
আসিয়ান জোটে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ 'সেক্টোরাল ডায়ালগ পার্টনার' মর্যাদার জন্য আবেদন করেছে। একে যেন পূর্ণাঙ্গ সদস্যপদ বা 'ফুল ডায়ালগ পার্টনারশিপ'-এর সঙ্গে মিলিয়ে ফেলা না হয় সে বিষয়েও সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলাকালে ২০২৪ সালের মে মাসে ঢাকা ছেড়ে বিদেশে পাড়ি জমান সাবেক আইজিপি বেনজীর আহমেদ। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা ও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।
চলতি বছরের জুনে অন্য এক দেশ থেকে ট্রানজিট যাত্রী হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে সেখানকার এআই প্রযুক্তি ও ফেস রিকগনিশন ক্যামেরায় শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের নোটিশে বেনজীরকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















