বৈবাহিক ধর্ষণ নিয়ে সিরিজ বানিয়ে প্রশংসিত সায়ন্তন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৭ ৭ আগস্ট ২০২২
বিয়ে সব খানে, সব মানুষেরই জীবনে আনন্দের একটি বিষয়। এই আনন্দের বহিঃপ্রকাশে দেখা যায় নজরকাড়া আয়োজন। কিন্তু সেই আনন্দের পর অনেক সময় কষ্ট এসে হানা দেয় সংসারে। সংসারে স্বামী-স্ত্রীর জীবনে নানা সমস্যা আসে, সেগুলো উতরে ওঠেন অনেকে। তবে কিছু সমস্যা থেকে যায় না বলা। সেগুলোরই একটি বৈবাহিক ধর্ষণ। আর এই ধর্ষণ ঘটনার ধর্ষক প্রায় সব সময় পুরুষ।
বিয়ের পর স্ত্রীর শরীর যেন পুরোপুরি স্বামীর- এমন ধারণায় ঘটতে থাকে বৈবাহিক ধর্ষণ। এমন ঘটনা নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা সায়ন্তন ঘোষাল। হইচইতে প্রকাশ পাওয়া সিরিজটির নাম সম্পূর্ণা। এটি নির্মাণ করে প্রশংসা পাচ্ছেন নির্মাতা। কলকাতার সংবাদমাধ্যমে এ নিয়ে লিখছেন অনেকেই।
সিরিজটিতে একটি পরিবারকে দেখান হয়েছে, যেখানে বৈবাহিক ধর্ষণের শিকার বাড়ির ছোট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। রাজনন্দিনী পালের স্বামী রুকু বা রক্তিমের চরিত্রে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল। প্রায় প্রতি রাতেই রাজনন্দিনীকে শারীরিক নির্যাতন করেন অনুভব।
সব জেনে চুপ করে থাকেন রাজনন্দিনীর ভাসুর; এ চরিত্রের অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। শাশুড়ি চরিত্রে লাবণী সরকার, শ্বশুর রজত গঙ্গোপাধ্যায় এবং বাড়ির বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সিরিজে কী ঘটতে যাচ্ছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। সেই অর্থে সিরিজটি হয়ে উঠেছে প্রেডিক্টেবল। কিন্তু সায়ন্তন যে বিষয়টি নির্বাচন করেছেন, সেটি খুবই সময়োপযোগী।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত সম্পূর্ণা সিরিজের রিভিউয়ে আকাশ মিশ্র লিখেছেন, ‘সহজ কথায় বলতে গেলে এই সিরিজ একেবারেই অভিনয়ের জন্য দেখতে পারেন। কারণ সম্পূর্ণা সিরিজে সোহিনী নিজের এক শ শতাংশ উজাড় করে দিয়েছেন। প্রতিটি ফ্রেমে অসাধারণ তিনি। অভিনয়ের দিক থেকে সোহিনীর পর যার নাম আসে, তিনি হলেন লাবণী সরকার। অনেকগুলো শেড রয়েছে তার চরিত্রে। কখনও মা, কখনও শাশুড়ি, কখনও আবার সব সম্পর্ক ভুলে নারীর প্রতীক। সোহিনী ও লাবণীর অভিনয়ই এই সিরিজের সেরা প্রাপ্তি। বিষয় হিসেবে বৈবাহিক ধর্ষণকে বেছে নেয়ার ব্যাপারে অবশ্যই বাহবা প্রাপ্তি সায়ন্তনের। তবে চিত্রনাট্য আরও একটু শক্তপোক্ত হলে সিরিজটি জমে যেত।’
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিন বাংলায় স্বরলিপি দাসগুপ্তা সম্পূর্ণা নিয়ে লিখেছেন, ‘সম্পর্কে গেলে প্রেমিকার সঙ্গে যখন যা খুশি করার যেন একটা অদৃশ্য ছাড়পত্র থাকে। এহেন কাঠামোয় ম্যারিটাল রেপ বিষয়টি যেন কিছু মানুষের কাছে সোনার পাথরবাটির মতো। বিয়ের পরে তো স্ত্রীর শরীরের মালিকানা স্বামীর কাছেই! স্বামী কি কখনও স্ত্রীকে ধর্ষণ করতে পারে নাকি? সমাজের এই গতে বাঁধা প্রশ্নগুলিকেই উত্তর দিতে পরিচালক সায়ন্তন ঘোষাল মারিট্যাল রেপ-কে কেন্দ্র করে বাংলা ভাষায় ওয়েব সিরিজ বানিয়ে ফেলেছেন।’
তিনি আরও লেখেন, ‘সেভাবে চেনা জানা না থাকলেও, ইচ্ছে অনিচ্ছের কথা না ভেবেই পাত্র পাত্রী পৌঁছে যায় ফুল শয্যার রাতে। এমনটাই হয়ে এসেছে। কারণ সমাজ বলে দিয়েছে, এমনই করতে হয়। সেই নিয়ম মেনেই, ফুলশয্যার বিছানায় অপেক্ষারত লাজুক নন্দিনীর কাছে পৌঁছায় রুকু। নন্দিনীর মালিকানা এবার তার। চোয়াল শক্ত হয় রুকুর। পৌরুষ প্রকাশ করার সময় তার। নন্দিনী কী চাইছে তা জানার প্রয়োজনই মনে করে না সে। প্রথম রাতেই ম্যারিটাল রেপ-এর শিকার নন্দিনী।’
এমন সাহসী ও জরুরি বিষয় নিয়ে সিরিজ নির্মাণের জন্য সায়ন্তন ঘোষালকে কুর্ণিশ করেছেন স্বরলিপি। ৬ পর্বের সিরেজে বের হয়ে আসে সমাজের ভদ্র-নম্র একটি চরিত্রের ভেতরের চেহারা। স্বরলিপি লেখেন, ‘সিরেজে ক্লাইম্যাক্সের জন্য টানটান অপেক্ষা নেই। শেষটাও হয়তো সামান্য প্রেডিক্টেবল। কিন্তু তবুও এই ওয়েব সিরিজ শেষ পর্যন্ত দেখতে ইচ্ছে করবে।’
সায়ন্ত এর আগে নির্মাণ করেছেন ইণ্দু, গোরা, লালবাজার, ডার্ক ওয়েব, ব্যোমকেশসহ বেশ কটি ওয়েবসিরিজ।
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















