ব্যবসায় মনোযোগ অপুর, সিনেমাতে বুবলীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩১ ২ জানুয়ারি ২০২৪
চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন বছরে মনোযোগ দেবেন ব্যবসার দিকে। অন্যদিকে চিত্রনায়িকা বুবলীর লক্ষ্য সিনেমাতেই বেশি সময় দেওয়া। নতুন বছরে নতুন ভাবে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন এই দুই শোবিজ তারকা।
এই দুই চিত্রনায়িকাই সদ্য শেষ হওয়া ২০২৩ সালে ছিলেন আলোচনায়; দুজনেরই সিনেমা মুক্তি পেয়েছে বছরটিতে। আবার দুজনেই ব্যক্তিজীবন নিয়েও ছিলেন খবরের শিরোনামে। এই দুই নায়িকার ব্যক্তিজীবনের যোগসূত্রও রয়েছে। তারা দুইজনেই চিত্রনায়ক শাকিব খানের সন্তানের মা।
গত বছরের শুরুতে “লিডার: আমিই বাংলাদেশ” সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করেছেন বুবলী। এছাড়া নিরবের সঙ্গে “ক্যাসিনো” ও মাহফুজ আহমেদের সঙ্গে “প্রহেলিকা” সিনেমা নিয়ে দর্শকের মুখোমুখি হয়েছিলেন তিনি। অন্যদিকে গত বছর “লালশাড়ি” সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন অপু। সিনেমাটির প্রযোজনাও করা হয়েছে তার প্রতিষ্ঠান থেকেই।
২০২৪ সালেও সবার ভালোবাসা চেয়েছেন বুবলী। তিনি বলেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য। ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।
বর্তমানে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে যুক্ত আছেন বুবলী। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে এবং রাখাল সবুজের নির্মাণে “পুলসিরাত” সিনেমায় সম্প্রতি যুক্ত হয়েছেন তিনি। এছাড়া তার হাতে রয়েছে “রিভেঞ্জ”, “মায়া: দ্য লাভ”, “কয়লা”, “বিট্রে লন্ডন লাভ”, “দেয়ালের দেশ” ও “খেলা হবে।
নতুন বছরে অপু সিনেমা প্রযোজনায় থাকবেন। সঙ্গে নতুন ব্যবসায় মনোযোগী হবেন। তবে কি ধরনের ব্যবসা করবেন- সেটি জানাননি। অপুর ভাষ্য, “সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।”
তিনি আরও বলেন, “এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে। সব কিছু চূড়ান্ত করার পর এই ঘোষণা আসবে।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











