ব্রাজিলের ‘কোচ’ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন, জানালেন কাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৯ ২০ মে ২০২৫
একটা বিশ্বকাপ জিতলেও খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি কাকা। এবার তার সামনে সুযোগ কোচ হিসেবে ব্রাজিলকে স্বরূপে ফেরানোর। প্রধান কোচ নয় অবশ্য, কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে ডাক পেতে পারেন তিনি।
এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সাবেক তারকা ফুটবলার কাকা। তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে দেশের হয়ে কাজ করার সুযোগ পেলে তিনি প্রস্তুত আছেন। কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করার সম্ভাবনার ব্যাপারে গুঞ্জন থাকলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি।
তবে কাকার ভাষ্য, সুযোগ এলে তিনি ঝাঁপিয়ে পড়বেন সর্বস্ব দিয়ে। তিনি বলেন, ‘যদি দল মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি মনে করি এই মুহূর্তে আমি প্রস্তুত।’
২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে নিজেকে গড়ে তুলতে নানা রকম প্রস্তুতি নিয়েছেন কাকা। খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের জার্সিতে ৯২টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার জানান, তিনি কোচিং ও ক্রীড়া ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছেন।
কাকা বলেন, আমি ২০১৭ সালে খেলা ছেড়েছি। এরপর থেকে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্পোর্টস বিজনেস কোর্স করেছি, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কোচিং কোর্স করেছি, জাতীয় দলের হয়ে খেলেছি, বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। যদি সুযোগ আসে, আমি প্রস্তুত আছি ব্রাজিল জাতীয় দলের হয়ে কাজ করার জন্য।
কাকার সঙ্গে আনচেলত্তির সম্পর্কও বেশ গভীর। এসি মিলানে একটা বড় সময় ধরে একসঙ্গে কাজ করেছেন তারা। মিলানে তাদের যুগলবন্দীতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দল। কাকাও জিতেছিলেন তার ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অরটা।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এরই মধ্যে ঘোষণা দিয়েছে, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন আনচেলত্তি। ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। আনচেলত্তির অধীনে তার কাজের শুরুটা হবে খুব দ্রুতই। ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই তার মিশন শুরু হবে। এরপর ১০ জুন ঘরের মাঠে প্রতিপক্ষ প্যারাগুয়ে।
ব্রাজিল বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই তালিকায় চতুর্থ স্থানে আছে। সেরা ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে, যা শুরু হবে আর মাত্র এক বছরের কিছু বেশি সময় পরে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















