ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সেরা সময়: কাফু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৪ ২১ এপ্রিল ২০২৬
ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা কাফু বলেছেন, এ বছরের বিশ্বকাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য ২৪ বছর পর আবার শিরোপা জয়ের সেরা সুযোগ।
২০০২ সালের ফাইনালে জার্মানীকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন কাফু। এছাড়া ১৯৯৪ সালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন।
মাদ্রিদে লরিয়াস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে কাফু সাংবাদিকদের বলেন, “শেষ শিরোপা জয়ের ২৪ বছর পর, আমি মনে করি এখনই ব্রাজিলের জন্য উপযুক্ত সময়। আমরা একজন ধারাবাহিক জয়ী কোচ পেয়েছি, কার্লো আনচেলত্তি। যিনি ব্রাজিল জাতীয় দলের মহিমা আরও বাড়িয়েছেন।”
রাইট-ব্যাক হিসেবে খেলা কাফু বলেন, ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণভাগ আগেই শক্তিশালী ছিল, তাই আনচেলত্তি এ বছরের টুর্নামেন্টের জন্য রক্ষণভাগ শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন। কাফু আরও বলেন, ‘যদি ব্রাজিল বিশ্বকাপে গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচে অন্তত একটি গোল করবেই।’
তিনি আশা প্রকাশ করেন, প্রায়ই বিতর্কে জড়ানো ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকাপে ভালো খেলবেন। কাফু বলেন, “বিশ্বকাপ যেকোনো বিতর্ক কাটিয়ে ওঠার সেরা মঞ্চ। যদি তারা ফাইনালে পৌঁছায়, ওই আটটি ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র পুরো বিশ্বকে দেখাতে পারে সে কী করতে সক্ষম।”
গত ১ এপ্রিল ওরলান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের প্রীতি ম্যাচে ভিনিসিয়াস একটি অ্যাসিস্ট করেন, যা ফ্রান্সের বিপক্ষে আগের পরাজয়ের পর তার সমালোচনা কমাতে সাহায্য করে।
১৯ বছর বয়সী এনড্রিকও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দারুন পারফর্ম করেছেন।
কাফু বলেন, “আমি মনে করি এখন তার জন্য ভালো সময়। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে লিঁওতে তাকে ধারে পাঠানোর সিদ্ধান্তটি তার জন্য ইতিবাচক ছিল। এতে সে অনেক উপকার পেয়েছে। সে পরিনত হয়েছে, বেশী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। রিয়াল মাদ্রিদের মতো দলে, যেখানে অনেক তারকা খেলোয়াড় আছে, সেখানে তরুণদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে এমন একজন তরুণ খেলোয়াড়, যে ব্রাজিলকে অনেক কিছু দিতে পারে এবং আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ইতিবাচকভাবেই দেখছেন।”
বাজিকররা এবারের বিশ্বকাপে ব্রাজিলকে শীর্ষ পাঁচ ফেভারিটের মধ্যে রেখেছে। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন রয়েছে তালিকার শীর্ষে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















